সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh
সর্বশেষ
শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় মধ্যরাতে হাসপাতালে প্রতিমন্ত্রী টুকু, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির আশ্বাস

শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় মধ্যরাতে হাসপাতালে প্রতিমন্ত্রী টুকু, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির আশ্বাস

টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের ঘটনায় গভীর রাতে হাসপাতালে ছুটে গেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেন এবং চিকিৎসার খোঁজখবর নেন তিনি।এ সময় শিশুটির মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং চিকিৎসার সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে ঘটনায় জড়িত অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেন।পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। এটি দেখার পর সবাই মর্মাহত হয়েছেন। এ ধরনের জঘন্যতম ঘটনা যে ঘটিয়েছে, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ইতিমধ্যে প্রশাসনের সব পর্যায়ে কথা হয়েছে। এ বিষয়ে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে।’তিনি বলেন, ‘অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে।’শিশুটির চিকিৎসার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এ এলাকার সংসদ সদস্য হিসেবে শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমি বহন করব। এখানে চিকিৎসা দেওয়া সম্ভব না হলে আগামীকালই তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।’প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যতদূর শুনেছি, এ ঘটনা যে ঘটিয়েছে সে মাদকাসক্ত। টাঙ্গাইলকে কীভাবে মাদকমুক্ত করা যায়, সে বিষয়ে আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কীভাবে শহরকে নিরাপদ রাখা যায়, অপরাধ ও মাদক কমানো যায়, সে চেষ্টা করছি। এ ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।এছাড়া জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান সফিক, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী ও জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলায় নির্জন স্থানে শিশুটির ওপর ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, এ সময় শিশুটি চিৎকার ও বাধা দিলে অভিযুক্ত বিপ্লব (২২) ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা হয়েছে।
২০ ঘন্টা আগে

টাঙ্গাইলে সৃষ্টি শিক্ষা পরিবারের উদ্যোগে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত ৫৬৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

টাঙ্গাইলে সৃষ্টি শিক্ষা পরিবারের উদ্যোগে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত ৫৬৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

জাল স্বাক্ষরে ভূঞাপুরে কাউন্সিলর প্রার্থীসহ ১৫ জনের ভোটার স্থানান্তর

জাল স্বাক্ষরে ভূঞাপুরে কাউন্সিলর প্রার্থীসহ ১৫ জনের ভোটার স্থানান্তর

ঢাকাস্থ টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

ঢাকাস্থ টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাসায় চুরির ঘটনায় মারধর, চাঁদাবাজির অভিযোগকে ‘অপপ্রচার’ বললেন রতন

বাসায় চুরির ঘটনায় মারধর, চাঁদাবাজির অভিযোগকে ‘অপপ্রচার’ বললেন রতন

কক্সবাজারের মাতামুহুরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

কক্সবাজারের মাতামুহুরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

টাঙ্গাইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী টুকু

অজ্ঞাত বাস চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন দুই কিশোর

অজ্ঞাত বাস চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন দুই কিশোর

মাগুরায় এক বাড়িতে এক মাসের বিদুৎ বিল এসেছে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকা!

মাগুরায় এক বাড়িতে এক মাসের বিদুৎ বিল এসেছে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকা!

চুল পড়া কমাতে যে ক্যাপসুল খেয়ে ফল পেয়েছেন প্রভা

চুল পড়া কমাতে যে ক্যাপসুল খেয়ে ফল পেয়েছেন প্রভা

সাদিক এন্ড কাউন্সেল ‘ল’ ফার্মের পঞ্চম বর্ষপূর্তি

সাদিক এন্ড কাউন্সেল ‘ল’ ফার্মের পঞ্চম বর্ষপূর্তি

৩০ বছরে তিন বউ ছাড়া কিছুই দেয়নি কাঞ্চন

৩০ বছরে তিন বউ ছাড়া কিছুই দেয়নি কাঞ্চন

মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন

মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন

গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

স্তন ক্যানসার ধরা পড়ার পর ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান

স্তন ক্যানসার ধরা পড়ার পর ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান

শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় মধ্যরাতে হাসপাতালে প্রতিমন্ত্রী টুকু, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির আশ্বাস

শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় মধ্যরাতে হাসপাতালে প্রতিমন্ত্রী টুকু, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির আশ্বাস

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ পায়নি পুলিশ

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ পায়নি পুলিশ

বিচ্ছেদের গুঞ্জন, তিন বছরের সম্পর্ক ভাঙছেন পলক-ইব্রাহিম

বিচ্ছেদের গুঞ্জন, তিন বছরের সম্পর্ক ভাঙছেন পলক-ইব্রাহিম

‘নম্বর বাড়িয়ে শিক্ষার্থীকে পাস করানোর প্রবণতা থেকে সরে এসেছি’

‘নম্বর বাড়িয়ে শিক্ষার্থীকে পাস করানোর প্রবণতা থেকে সরে এসেছি’

প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে?

প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে?

প্রথম আলোর সাংবাদিক কামনাশীষ শেখরের মায়ের মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক

প্রথম আলোর সাংবাদিক কামনাশীষ শেখরের মায়ের মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক

মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় পোশাক শ্রমিকরা। এছাড়া সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।রোববার (১ নভেম্বর) সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভের একপর্যায়ে এই সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে এসব এলাকায় সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।পরিস্থিতি সম্পর্কে পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। সার্বিক পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাজ করছে।এদিকে পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণের জন্য ইতোমধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। তবুও শ্রমিকেরা ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।এর আগে শনিবার (৩১ অক্টোবর) একই দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ ও ১১ নম্বরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। দুপুর আড়াইটার দিকে ১০ নম্বর গোলচত্বর থেকে সরে শ্রমিকদের একটি অংশ মিরপুর-১ নম্বরের মাজারসংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় যায়। পরবর্তীতে বেলা ২টা ৫ মিনিটের দিকে শাহ আলী থানাধীন হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ঘটে। একপর্যায়ে হিমালয় গার্মেন্টস ও পাশের বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুর চালানো হয়। এরপর বিকাল ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার কালশী আদর্শনগর এলাকার ‘২২ তলা’ পোশাক কারখানাতেও ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।

মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
দলের বিদ্রোহকারীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। আপনিও কি তাই মনে করেন?

দলের বিদ্রোহকারীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। আপনিও কি তাই মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ১ জন