মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

বিনোদন

ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা

মাত্র ৩৩ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন ভারতের টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনেতার পরিবার। গত ২৭ অক্টোবর শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাথ জনমোন কা’ ও ‘মহিসাগর’-এর মতো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন অনুজ।অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বন্ধু ও সহকর্মী রূপেশ সোনার। গত ৩০ অক্টোবর ইনস্টাগ্রামে এক শোকবার্তায় বন্ধুর মৃত্যুর খবর জানান তিনি।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে রূপেশ জানান, মৃত্যুর মাত্র ১০ দিন আগেও অনুজের সঙ্গে তার দেখা হয়েছিল। ফলে বন্ধুর আকস্মিক মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন তিনি। পরে অনুজের মা ও ভাইয়ের সঙ্গে দেখা করে জানতে পারেন, ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার পরই তাঁর মৃত্যু হয়েছে।রূপেশ আরও জানান, অনুজের প্রতিদিন ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। নিয়মিত শরীরচর্চা ও জগিং করতেন তিনি। ঘটনার দিন নির্ধারিত সময়ে অ্যালার্ম বাজলেও ঘুম থেকে ওঠেননি অনুজ। পরে তার মা ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।২০০৮ সালে ‘বন্ধন সাথ জনমোন কা’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে অনুজ ও রূপেশের পরিচয় হয়। এরপর দীর্ঘ ১৭ বছরের বন্ধুত্ব। একসঙ্গে বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকেও কাজ করেছেন তারা।তরুণ এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা