মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

চালক গুরুতর আহত

জুলাই জাদুঘরের সামনে ককটেল হামলা, চলন্ত সিএনজিতে বিস্ফোরণ ‎


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

জুলাই জাদুঘরের সামনে ককটেল হামলা, চলন্ত সিএনজিতে বিস্ফোরণ ‎

‎রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর একটি চলন্ত সিএনজি অটোরিকশায় বিস্ফোরিত হলে চালক গুরুতর আহত হন। বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
‎
‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে জাদুঘরের সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর একটি অটোরিকশার ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে চালকের হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
‎
‎নিক্ষিপ্ত অপর ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় সড়কে পড়ে ছিল। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে সেটি নিষ্ক্রিয় করে।
‎
‎ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান ককটেল বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় জড়িতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
‎
‎হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিষয় : ঢাকা

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


জুলাই জাদুঘরের সামনে ককটেল হামলা, চলন্ত সিএনজিতে বিস্ফোরণ ‎

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

‎রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর একটি চলন্ত সিএনজি অটোরিকশায় বিস্ফোরিত হলে চালক গুরুতর আহত হন। বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
‎
‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে জাদুঘরের সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর একটি অটোরিকশার ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে চালকের হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
‎
‎নিক্ষিপ্ত অপর ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় সড়কে পড়ে ছিল। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে সেটি নিষ্ক্রিয় করে।
‎
‎ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান ককটেল বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় জড়িতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
‎
‎হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত