সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী ধারা, ১০ দিনে এলো ১২ হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী ধারা, ১০ দিনে এলো ১২ হাজার কোটি টাকা
ছবি: সংগৃহীত

‎
‎
‎দেশের প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি অক্টোবরের প্রথম ১০ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ৯৮ কোটি ৯৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২৩ টাকা ১০ পয়সা হিসাবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ১৮১ কোটি টাকা।
‎
‎রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৫ দশমিক ৩ শতাংশ।
‎
‎চলতি ২০২৬-২৭ অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। অর্থবছরের ১ জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে মোট ৯৫৮ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮৫৩ কোটি ডলার। ফলে বছর ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১২ দশমিক ৩ শতাংশ।
‎
‎সংশ্লিষ্ট ব্যাংকারদের মতে, ব্যাংকিং চ্যানেলে ডলারের প্রতিযোগিতামূলক বিনিময় হার এবং বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করার উদ্যোগ রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ভূমিকা রাখছে। এই ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

বিষয় : রেমিট্যান্স প্রবাসী আয়

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী ধারা, ১০ দিনে এলো ১২ হাজার কোটি টাকা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

‎
‎
‎দেশের প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি অক্টোবরের প্রথম ১০ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ৯৮ কোটি ৯৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২৩ টাকা ১০ পয়সা হিসাবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ১৮১ কোটি টাকা।
‎
‎রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৫ দশমিক ৩ শতাংশ।
‎
‎চলতি ২০২৬-২৭ অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। অর্থবছরের ১ জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে মোট ৯৫৮ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮৫৩ কোটি ডলার। ফলে বছর ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১২ দশমিক ৩ শতাংশ।
‎
‎সংশ্লিষ্ট ব্যাংকারদের মতে, ব্যাংকিং চ্যানেলে ডলারের প্রতিযোগিতামূলক বিনিময় হার এবং বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করার উদ্যোগ রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ভূমিকা রাখছে। এই ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত