মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

‎২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৬৩১ জন, এ বছর প্রাণহানি ২৯৯

‎ডেঙ্গুর ছোবল আরও ভয়াবহ, একদিনে ৪ মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

‎ডেঙ্গুর ছোবল আরও ভয়াবহ, একদিনে ৪ মৃত্যু


‎

‎
‎দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপে বাড়ছে উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে। প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ে জনস্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে।
‎
‎শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
‎
‎স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ ছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
‎
‎ঢাকা দক্ষিণে সর্বোচ্চ রোগী ভর্তি
‎
‎গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—৪০৬ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ২০৫ জন এবং খুলনা বিভাগে ১৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
‎
‎একই সময়ে রাজশাহী বিভাগে ১৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯২ জন, রংপুর বিভাগে ৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন এবং সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
‎
‎প্রতিরোধে জোর দেওয়া জরুরি
‎
‎ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে চলায় মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। জমে থাকা পানি নিয়মিত অপসারণ, বাড়ি ও আশপাশে এডিস মশার বংশবিস্তার রোধ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া ডেঙ্গুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিষয় : ডেঙ্গু ডেঙ্গু পরিস্থিতি ডেঙ্গু আক্রান্ত

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


‎ডেঙ্গুর ছোবল আরও ভয়াবহ, একদিনে ৪ মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image


‎

‎
‎দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপে বাড়ছে উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে। প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ে জনস্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে।
‎
‎শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
‎
‎স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ ছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
‎
‎ঢাকা দক্ষিণে সর্বোচ্চ রোগী ভর্তি
‎
‎গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—৪০৬ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ২০৫ জন এবং খুলনা বিভাগে ১৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
‎
‎একই সময়ে রাজশাহী বিভাগে ১৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯২ জন, রংপুর বিভাগে ৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন এবং সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
‎
‎প্রতিরোধে জোর দেওয়া জরুরি
‎
‎ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে চলায় মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। জমে থাকা পানি নিয়মিত অপসারণ, বাড়ি ও আশপাশে এডিস মশার বংশবিস্তার রোধ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া ডেঙ্গুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত