সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

ন্যাশনাল ব্যাংক থেকে ৫০১ কোটি টাকা আমানত উত্তোলনের আবেদন


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ন্যাশনাল ব্যাংক থেকে ৫০১ কোটি টাকা আমানত উত্তোলনের আবেদন

চার দিনে ন্যাশনাল ব্যাংক পিএলসি থেকে ৫০১ কোটি টাকা আমানত উত্তোলনের আবেদন করেছেন গ্রাহকরা। আবেদন করা এসব অর্থ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) থেকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন মনে করেন, গ্রাহকদের আমানত উত্তোলনের আবেদনের বিষয়টি মূলত ব্যাংকের প্রতি তাদের আস্থারই প্রতিফলন। বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ন্যাশনাল ব্যাংক।

এর আগে তারল্য পরিস্থিতি সামাল দেওয়া এবং আমানতকারীদের চাহিদা পূরণে ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে এই অর্থ দেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, গত রোববার (১১ অক্টোবর) থেকে ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের কাছ থেকে অর্থ ফেরতের আবেদন নেওয়া শুরু হয়। প্রথম দুই দিনেই প্রায় সাড়ে সাত হাজার গ্রাহক আমানত ফেরতের জন্য আবেদন করেন। এরপর চার দিনে আবেদন করা অর্থের পরিমাণ ৫০১ কোটি টাকা দাঁড়ায়। প্রথম দিনে আমানতাকারীরা ১৮৮ কোটি টাকা, দ্বিতীয় দিনে ১২৫ কোটি টাকা, তৃতীয় দিনে ১০০ কোটি এবং বুধবার চতুর্থ দিনে ৮৮ কোটি টাকা তোলার আবেদন করেছেন গ্রাহকরা।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ অক্টোবর থেকে আবেদনকারীদের চাহিদা অনুযায়ী আমানতের অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হবে। এ জন্য ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের ব্যবস্থা রাখা হয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের বৈঠক হয়। বৈঠকে ব্যাংকটির তারল্য পরিস্থিতি, আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা এবং ব্যাংকের সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এফএস

বিষয় : ন্যাশনাল ব্যাংক

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


ন্যাশনাল ব্যাংক থেকে ৫০১ কোটি টাকা আমানত উত্তোলনের আবেদন

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

চার দিনে ন্যাশনাল ব্যাংক পিএলসি থেকে ৫০১ কোটি টাকা আমানত উত্তোলনের আবেদন করেছেন গ্রাহকরা। আবেদন করা এসব অর্থ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) থেকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন মনে করেন, গ্রাহকদের আমানত উত্তোলনের আবেদনের বিষয়টি মূলত ব্যাংকের প্রতি তাদের আস্থারই প্রতিফলন। বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ন্যাশনাল ব্যাংক।

এর আগে তারল্য পরিস্থিতি সামাল দেওয়া এবং আমানতকারীদের চাহিদা পূরণে ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে এই অর্থ দেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, গত রোববার (১১ অক্টোবর) থেকে ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের কাছ থেকে অর্থ ফেরতের আবেদন নেওয়া শুরু হয়। প্রথম দুই দিনেই প্রায় সাড়ে সাত হাজার গ্রাহক আমানত ফেরতের জন্য আবেদন করেন। এরপর চার দিনে আবেদন করা অর্থের পরিমাণ ৫০১ কোটি টাকা দাঁড়ায়। প্রথম দিনে আমানতাকারীরা ১৮৮ কোটি টাকা, দ্বিতীয় দিনে ১২৫ কোটি টাকা, তৃতীয় দিনে ১০০ কোটি এবং বুধবার চতুর্থ দিনে ৮৮ কোটি টাকা তোলার আবেদন করেছেন গ্রাহকরা।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ অক্টোবর থেকে আবেদনকারীদের চাহিদা অনুযায়ী আমানতের অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হবে। এ জন্য ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের ব্যবস্থা রাখা হয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের বৈঠক হয়। বৈঠকে ব্যাংকটির তারল্য পরিস্থিতি, আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা এবং ব্যাংকের সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এফএস


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত