সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

ডেঙ্গুর ভয়াবহ থাবা, ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু


প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ডেঙ্গুর ভয়াবহ থাবা, ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু

হামের প্রকোপের মধ্যেই দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।
‎
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ। তাঁদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা বিভাগে একজনের মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে। তবে বাকি সাতজনের মৃত্যুর বিভাগভিত্তিক তথ্য বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি।
‎
‎এর আগে গত ৬ অক্টোবরও ডেঙ্গুতে এক দিনে ১০ জনের মৃত্যু হয়েছিল। ফলে আবারও এক দিনে প্রাণহানির সংখ্যা দুই অঙ্কে পৌঁছাল।
‎
‎স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ২৫৯ জন।
‎
‎ডেঙ্গুর পাশাপাশি হামের সংক্রমণও জনস্বাস্থ্যের ওপর বাড়তি চাপ তৈরি করছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি হয়ে উঠেছে।

বিষয় : ডেঙ্গু, ডেঙ্গু আক্রান্ত

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


ডেঙ্গুর ভয়াবহ থাবা, ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

হামের প্রকোপের মধ্যেই দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।
‎
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ। তাঁদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা বিভাগে একজনের মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে। তবে বাকি সাতজনের মৃত্যুর বিভাগভিত্তিক তথ্য বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি।
‎
‎এর আগে গত ৬ অক্টোবরও ডেঙ্গুতে এক দিনে ১০ জনের মৃত্যু হয়েছিল। ফলে আবারও এক দিনে প্রাণহানির সংখ্যা দুই অঙ্কে পৌঁছাল।
‎
‎স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ২৫৯ জন।
‎
‎ডেঙ্গুর পাশাপাশি হামের সংক্রমণও জনস্বাস্থ্যের ওপর বাড়তি চাপ তৈরি করছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি হয়ে উঠেছে।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত