সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

সাদিক এন্ড কাউন্সেল ‘ল’ ফার্মের পঞ্চম বর্ষপূর্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

সাদিক এন্ড কাউন্সেল ‘ল’ ফার্মের পঞ্চম বর্ষপূর্তি

প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্ণ করেছে সাদিক এন্ড কাউন্সেল ‘ল’ ফার্ম। ২০২১ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি আইনসেবার পাশাপাশি আধুনিক, পেশাদার, গবেষণাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর আইনসেবা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে এক বার্তায় সাদিক এন্ড কাউন্সেল ‘ল’ ফার্মের পক্ষ থেকে বলা হয়, গত পাঁচ বছরে সহস্রাধিক ক্লায়েন্ট প্রতিষ্ঠানটির ওপর আস্থা রেখেছেন। আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট), কোম্পানি ও করপোরেট আইন, ব্যবসায়িক আইনগত পরামর্শ এবং আদালতকেন্দ্রিক লিটিগেশনসহ বিভিন্ন ক্ষেত্রে আইনগত সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

বার্তায় বলা হয়, সময়ের সঙ্গে ক্লায়েন্টদের প্রয়োজন পরিবর্তিত হয়েছে, আইন ও ব্যবসার জটিলতা বেড়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটির কাজের পরিধিও বিস্তৃত হয়েছে। প্রতিটি ক্লায়েন্টের সমস্যা, প্রত্যাশা ও আইনগত প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান আইনজীবী এস. এম. মোস্তাফিজুর রহমান শিবলী সাদিক বলেন, আইন শুধু আদালত কিংবা আইনের বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। নাগরিকের অধিকার, উদ্যোক্তার ব্যবসা, প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কিংবা পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত- সব ক্ষেত্রেই আইনের ভূমিকা রয়েছে। একই সঙ্গে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার চেয়ে মানুষের আস্থা অর্জন করা আরও কঠিন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, গত পাঁচ বছরে অর্জনের চেয়েও গুরুত্বপূর্ণ হলো মানুষের আস্থা। ব্যবসার গুরুত্বপূর্ণ আইনগত বিষয়ে পরামর্শ নেওয়া উদ্যোক্তা থেকে শুরু করে অধিকার রক্ষায় আইনি সহায়তা নিতে আসা ব্যক্তিদের প্রত্যেকের আস্থাকে প্রতিষ্ঠানটি দায়িত্ব হিসেবে দেখে।

আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সাদিক এন্ড কাউন্সেল ‘ল’ ফার্মকে আরও আধুনিক, পেশাদার, গবেষণাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর আইনসেবা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য রয়েছে। দক্ষ জনবল তৈরি, আইন গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ক্লায়েন্টদের প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত আইনসেবায় আরও গুরুত্ব দেওয়া হবে।

পঞ্চম বর্ষপূর্তিতে ক্লায়েন্ট, সহকর্মী আইনজীবী, আইনাঙ্গনের ব্যক্তিবর্গ, পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, সুধী সমাজ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, ‘আস্থার সঙ্গে আইনসেবা, দায়িত্বের সঙ্গে পেশা, সততার সঙ্গে পথচলা’- এই অঙ্গীকার নিয়েই আগামী দিনের পথচলা অব্যাহত থাকবে।

বিষয় : সাদিক এন্ড কাউন্সেল পঞ্চম বর্ষপূর্তি

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সাদিক এন্ড কাউন্সেল ‘ল’ ফার্মের পঞ্চম বর্ষপূর্তি

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত