সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার দাবি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার দাবি

২০০৬ সালের ২৮ অক্টোবর জনসভায় লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে রাজধানীতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই দাবি জানিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত।

জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সরকার যদি সত্যিকার ফ্যাসিবাদ ও খুনিদের বিরুদ্ধে হয়ে থাকে, তাহলে ২৮ অক্টোবর খুনিদের গ্রেপ্তার করে প্রমাণ করুক। তাহলে বুঝব বিএনপি সরকারও আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে। তা না হলে বুঝব সেদিন তলে তলে তাদের সঙ্গে বিএনপির খাতির ছিল।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, জাসদ-ইনু, বাসদ, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ বাম-রামরা মিলে লগি-বৈঠা ও অস্ত্রশস্ত্রসহ হামলা করে। আমাদের কর্মীদের হত্যা করে। শেখ হাসিনা, ইনু, মেননসহ মৃত লাশের উপরে দাঁড়িয়ে নাচানাচি করা বাপ্পাদিত্য বসুদের গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করুন। মামলা পুনরুজ্জীবিত করে খুনিদের বিচার নিশ্চিত করুন।’

এ সময় ২৮ অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ডের সময় বিএনপি ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্নও তোলেন গোলাম পরওয়ার।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন, ড. আব্দুল মান্নানসহ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

অপরদিকে, বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে নাবিস্কো মোড়ে গিয়ে শেষ হয় মহানগর উত্তর জামায়াতের বিক্ষোভ মিছিল।

এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে ২৮ অক্টোবর মামলার কার্যক্রম বন্ধ করার পাশাপাশি মামলা সংক্রান্ত নথিপত্র গায়েব করে দেন। শেখ হাসিনাসহ এই মামলার চার্জশিট সব আসামির বিচার বিশেষ ট্রাইব্যুনালে নিশ্চিত করার দাবি জানান তিনি।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

তিনি বলেন, এই দেশে আর বিভাজন খুন, হত্যা ও চাঁদাবাজের রাজনীতি আর চলবে না। জনগনকে সঙ্গে নিয়ে অন্যায়, অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে জামায়াত।

ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন উত্তরে সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত প্রমুখ।

বিষয় : জামায়াতে ইসলামী গ্রেপ্তার ও বিশেষ ট্রাইব্যুনাল

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার দাবি

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত