সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

২৯ অক্টোবর এইচএসসি ফল প্রকাশ, অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর ‎


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

২৯ অক্টোবর এইচএসসি ফল প্রকাশ, অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর ‎

‎

‎

‎চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ২৯ অক্টোবর। শনিবার রাতে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফলে ফল প্রকাশের নির্ধারিত তারিখ ঘিরে অপেক্ষার প্রহর গুনছেন দেশের ১২ লাখের বেশি পরীক্ষার্থী।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ অক্টোবর সারা দেশে একযোগে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

‎এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‎চলতি বছরের লিখিত পরীক্ষা শুরু হয় ২ জুলাই এবং ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়। ফলে ওই বোর্ডে লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

‎সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সর্বাধিক ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭, সিলেটে ৭১ হাজার ৭১১ এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী ছিল।

‎অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

‎

বিষয় : এইচএসসির ফল

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


২৯ অক্টোবর এইচএসসি ফল প্রকাশ, অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর ‎

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

‎

‎

‎চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ২৯ অক্টোবর। শনিবার রাতে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফলে ফল প্রকাশের নির্ধারিত তারিখ ঘিরে অপেক্ষার প্রহর গুনছেন দেশের ১২ লাখের বেশি পরীক্ষার্থী।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ অক্টোবর সারা দেশে একযোগে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

‎এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‎চলতি বছরের লিখিত পরীক্ষা শুরু হয় ২ জুলাই এবং ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়। ফলে ওই বোর্ডে লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

‎সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সর্বাধিক ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭, সিলেটে ৭১ হাজার ৭১১ এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী ছিল।

‎অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

‎


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত