সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

কক্সবাজারের মাতামুহুরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল


কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের মাতামুহুরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

কক্সবাজারের মাতামুহুরীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মো. মইন উদ্দীনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নবগঠিত মাতামুহুরী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহারবিল রেলওয়ে স্টেশন হয়ে প্রধান সড়কে গিয়ে শেষ হয়। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় তারা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের প্রতিবাদ জানান তারা।

মিছিল থেকে নেতা-কর্মীরা শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম করা এবং ট্রাইব্যুনালের রায় প্রত্যাহারের দাবি জানান। তাদের দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় তারা মানেন না। তাদের ভাষ্য, এটি ‘অবৈধ ট্রাইব্যুনালের রায়’।

বিষয় : ঝটিকা মিছিল ছাত্রলীগ

আপনার মতামত লিখুন

Avatar
জয় বাংলা 26 Sep, 2026

জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবেন ইনশাআল্লাহ

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


কক্সবাজারের মাতামুহুরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের মাতামুহুরীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মো. মইন উদ্দীনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নবগঠিত মাতামুহুরী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহারবিল রেলওয়ে স্টেশন হয়ে প্রধান সড়কে গিয়ে শেষ হয়। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় তারা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের প্রতিবাদ জানান তারা।

মিছিল থেকে নেতা-কর্মীরা শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম করা এবং ট্রাইব্যুনালের রায় প্রত্যাহারের দাবি জানান। তাদের দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় তারা মানেন না। তাদের ভাষ্য, এটি ‘অবৈধ ট্রাইব্যুনালের রায়’।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত