মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ইসলামী আন্দোলনের প্রতিক্রিয়া

সকালের বাংলাদেশ
সকালের বাংলাদেশ
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ইসলামী আন্দোলনের প্রতিক্রিয়া

প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ইসলামী আন্দোলনের প্রতিক্রিয়া

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button

অ- অ+

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। ছবি: সংগৃহীত

মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল হাতে বিএনপি নেতা প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মহড়ার সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসবাদকে প্রমোট করা হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে শেখ ফজলুল করীম মারুফ বলেন, সমাজ, বন্দর, নগর, অলিগলি ও পাড়া-মহল্লা থেকে মাদক দূর হোক- এটি কে না চায়। আমরা তো দীর্ঘদিন ধরেই এসব বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। কিন্তু, আজকে মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল হাতে বিএনপি নেতা ইশরাক হোসেন যে মহড়া দিয়েছে, তা আমাদেরকে হতাশ করেছে। তিনি মূলত এই হীন কাজের মাধ্যমে সন্ত্রাসবাদকেই প্রমোট করেছে। এসব কর্মকাণ্ডকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, সরকার একদিকে মাদকবিরোধী অভিযানের ঘোষণা দেয়, আবার অন্যদিকে তাদের নেতাকর্মীদের মাদক থেকে দূরে রাখতে পারছে না। যেখানেই মাদক কারবারি ধরা হয়, তাদের সিংহভাগই তাদের রাজনীতির সাথে জড়িত। তারা সামান্য মুচলেকা দিয়ে আবার স্বরূপে ফিরে আসে। সরকার এবং প্রশাসন যেন জাতির সামনে নাটক উপস্থাপন করছে। এসব তামাশা ছেড়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ইসলামী আন্দোলনের প্রতিক্রিয়া

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ইসলামী আন্দোলনের প্রতিক্রিয়া

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button

অ- অ+

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। ছবি: সংগৃহীত

X

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। ছবি: সংগৃহীত

মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল হাতে বিএনপি নেতা প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মহড়ার সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসবাদকে প্রমোট করা হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে শেখ ফজলুল করীম মারুফ বলেন, সমাজ, বন্দর, নগর, অলিগলি ও পাড়া-মহল্লা থেকে মাদক দূর হোক- এটি কে না চায়। আমরা তো দীর্ঘদিন ধরেই এসব বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। কিন্তু, আজকে মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল হাতে বিএনপি নেতা ইশরাক হোসেন যে মহড়া দিয়েছে, তা আমাদেরকে হতাশ করেছে। তিনি মূলত এই হীন কাজের মাধ্যমে সন্ত্রাসবাদকেই প্রমোট করেছে। এসব কর্মকাণ্ডকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, সরকার একদিকে মাদকবিরোধী অভিযানের ঘোষণা দেয়, আবার অন্যদিকে তাদের নেতাকর্মীদের মাদক থেকে দূরে রাখতে পারছে না। যেখানেই মাদক কারবারি ধরা হয়, তাদের সিংহভাগই তাদের রাজনীতির সাথে জড়িত। তারা সামান্য মুচলেকা দিয়ে আবার স্বরূপে ফিরে আসে। সরকার এবং প্রশাসন যেন জাতির সামনে নাটক উপস্থাপন করছে। এসব তামাশা ছেড়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত