সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

আজ খোলা অফিস-ব্যাংক-শেয়ারবাজার


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

আজ খোলা অফিস-ব্যাংক-শেয়ারবাজার

‎ দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত করতে আজ শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটি বাতিল করে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালত খোলা রাখা হয়েছে। একই সঙ্গে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।
‎
‎জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। এর মধ্যে ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে আগে থেকেই সরকারি ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তে ২২ অক্টোবরও ছুটি যুক্ত হয়েছে।
‎
‎সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে। একইভাবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালতের কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে।
‎
‎এর আগে গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় পূজার ছুটি সমন্বয় করে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার ব্যবস্থা করা হয়।
‎
‎ফলে ২০ থেকে ২২ অক্টোবর পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি-বেসরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিন ছুটি ভোগ করতে পারবেন।

বিষয় : অফিস ব্যাংক শেয়ারবাজার

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


আজ খোলা অফিস-ব্যাংক-শেয়ারবাজার

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

‎ দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত করতে আজ শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটি বাতিল করে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালত খোলা রাখা হয়েছে। একই সঙ্গে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।
‎
‎জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। এর মধ্যে ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে আগে থেকেই সরকারি ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তে ২২ অক্টোবরও ছুটি যুক্ত হয়েছে।
‎
‎সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে। একইভাবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালতের কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে।
‎
‎এর আগে গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় পূজার ছুটি সমন্বয় করে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার ব্যবস্থা করা হয়।
‎
‎ফলে ২০ থেকে ২২ অক্টোবর পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি-বেসরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিন ছুটি ভোগ করতে পারবেন।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত