সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত, ২১ অক্টোবর থেকে দাম্মাম রুট চালুর পরিকল্পনা


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত, ২১ অক্টোবর থেকে দাম্মাম রুট চালুর পরিকল্পনা

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে প্রবাসী যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প রুটে ফ্লাইট পরিচালনা ও অতিরিক্ত উড়োজাহাজ ব্যবহারের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। সবকিছু অনুকূলে থাকলে এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন মিললে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
‎
‎শনিবার (১৭ অক্টোবর) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রিয়াদগামী ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে পরবর্তী ফ্লাইট সূচি ঘোষণা করা হবে।
‎
‎এদিকে রিয়াদ রুট বন্ধ থাকলেও জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এসব রুট ব্যবহার করে যাত্রীরা সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে মদিনা রুটে বড় ধারণক্ষমতার উড়োজাহাজ মোতায়েন করেছে বিমান। ১৮ অক্টোবর পর্যন্ত সেটি চলাচল করবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে।
‎
‎অন্যদিকে জেদ্দা রুটে অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এর মাধ্যমে রিয়াদগামী ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সম্ভাব্য ভোগান্তি কমানো এবং সৌদি আরবগামী যাত্রী পরিবহন স্বাভাবিক রাখার চেষ্টা করছে সংস্থাটি।
‎
‎টিকিট, আসন সংরক্ষণ ও ফ্লাইটের সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য জানতে যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রিয়াদ রুটে ফ্লাইট চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিষয় : বাংলাদেশ বিমান এয়ারলাইনস

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত, ২১ অক্টোবর থেকে দাম্মাম রুট চালুর পরিকল্পনা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে প্রবাসী যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প রুটে ফ্লাইট পরিচালনা ও অতিরিক্ত উড়োজাহাজ ব্যবহারের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। সবকিছু অনুকূলে থাকলে এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন মিললে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
‎
‎শনিবার (১৭ অক্টোবর) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রিয়াদগামী ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে পরবর্তী ফ্লাইট সূচি ঘোষণা করা হবে।
‎
‎এদিকে রিয়াদ রুট বন্ধ থাকলেও জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এসব রুট ব্যবহার করে যাত্রীরা সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে মদিনা রুটে বড় ধারণক্ষমতার উড়োজাহাজ মোতায়েন করেছে বিমান। ১৮ অক্টোবর পর্যন্ত সেটি চলাচল করবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে।
‎
‎অন্যদিকে জেদ্দা রুটে অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এর মাধ্যমে রিয়াদগামী ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সম্ভাব্য ভোগান্তি কমানো এবং সৌদি আরবগামী যাত্রী পরিবহন স্বাভাবিক রাখার চেষ্টা করছে সংস্থাটি।
‎
‎টিকিট, আসন সংরক্ষণ ও ফ্লাইটের সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য জানতে যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রিয়াদ রুটে ফ্লাইট চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত