হামলা, চুরি ও অনুপ্রবেশের মতো অপরাধে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হওয়ার ঝুঁকিও রয়েছে। এ বিষয়ে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (১০ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস।
বার্তায় বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের ঘটনায় জড়িত থাকলে কারও মার্কিন ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।
দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে ভ্রমণ করতে আসা সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকেও মার্কিন আইন মেনে চলার প্রত্যাশা করে দেশটি।
বিষয় : মার্কিন ভিসা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
হামলা, চুরি ও অনুপ্রবেশের মতো অপরাধে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হওয়ার ঝুঁকিও রয়েছে। এ বিষয়ে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (১০ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস।
বার্তায় বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের ঘটনায় জড়িত থাকলে কারও মার্কিন ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।
দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে ভ্রমণ করতে আসা সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকেও মার্কিন আইন মেনে চলার প্রত্যাশা করে দেশটি।

কোন মন্তব্য নেই।