সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতারা। এ সময় তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান পরিস্থিতি, চলমান সংকট এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিযোগী সক্ষমতা বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রপতি শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ দেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিকেএমইএ এ তথ্য জানিয়েছে।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে নির্বাহী সভাপতি ফাজলে শামীম এহসান, সহ-সভাপতি মো. শামসুজ্জামান, মো. মোরশেদ সারোয়ার সোহেল, আশিকুর রহমান ও ফকির কামরুজ্জামান নাহিদসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দেশের তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম সাম্প্রতিক গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে শিল্পের উৎপাদন, সরবরাহ ব্যবস্থা এবং রপ্তানি সক্ষমতার ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে- তা রাষ্ট্রপতির নিকট গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

এ সময় তিনি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ, জ্বালানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং শিল্পের উৎপাদন ব্যয় কমাতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে রাষ্ট্রপতি বলেন, জ্বালানি সমস্যা সমাধানে শিল্প মালিকদের সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসতে হবে। সরকার দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে কাজ করে যাচ্ছে।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কর্তৃক উপস্থাপিত পত্রের বিষয়টি তুলে ধরেন। তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন, বাণিজ্য মন্ত্রনালয় এরই মধ্যে সব পক্ষকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহনের দিকনির্দেশনা দিয়েছে- যা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখতে হবে: রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত