সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

ভূঞাপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, র‍্যালি ও বৃক্ষ বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর যুবদল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) আয়োজিত এসব কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচির শুরুতে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুবদলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং বিগত সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের প্রতি সুদৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম বলেন, বিগত সরকারের আমলে যুবদলের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। তৎকালীন সরকারের পুলিশ বাহিনী, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মাধ্যমে তারা অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তবে ক্ষমতায় আসার পর প্রতিশোধের পথে না গিয়ে সবাইকে নিয়ে কাজ করার কথা তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধ হবে এবং মাদকমুক্ত হবে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে খন্দকার জুলহাস আলম বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আসুন, সেটিও তারা চান। তিনি চাইলে আধা ঘণ্টার মধ্যেই ভারত থেকে বাংলাদেশে আসতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব অনির্বান আমিন দুখুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম চকদার, স্বপন তরফদার, তৌহিদুল ইসলাম বিদ্যুৎ, রঞ্জু মণ্ডল ও রাজিব হোসেন কফিল। এ ছাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুবসমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে সংগঠনটির যাত্রা শুরু হয়।

বিষয় : প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‍্যালি বৃক্ষ বিতরণ

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ভূঞাপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, র‍্যালি ও বৃক্ষ বিতরণ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর যুবদল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) আয়োজিত এসব কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচির শুরুতে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুবদলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং বিগত সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের প্রতি সুদৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম বলেন, বিগত সরকারের আমলে যুবদলের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। তৎকালীন সরকারের পুলিশ বাহিনী, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মাধ্যমে তারা অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তবে ক্ষমতায় আসার পর প্রতিশোধের পথে না গিয়ে সবাইকে নিয়ে কাজ করার কথা তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধ হবে এবং মাদকমুক্ত হবে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে খন্দকার জুলহাস আলম বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আসুন, সেটিও তারা চান। তিনি চাইলে আধা ঘণ্টার মধ্যেই ভারত থেকে বাংলাদেশে আসতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব অনির্বান আমিন দুখুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম চকদার, স্বপন তরফদার, তৌহিদুল ইসলাম বিদ্যুৎ, রঞ্জু মণ্ডল ও রাজিব হোসেন কফিল। এ ছাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুবসমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে সংগঠনটির যাত্রা শুরু হয়।

Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত