সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মেয়ের পর মায়ের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মেয়ের পর মায়ের মৃত্যু

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় সাত বছরের মেয়ে মনিকার মৃত্যুর পর এবার মারা গেলেন তার মা আদরি (৩৫)। সোমবার রাতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা মা-মেয়ে আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ অক্টোবর) মারা যান আদরি। এর আগে একই দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশু মনিকাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি কোচ পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী আহত হন। পরে তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশু মনিকাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান মনিকার মা আদরি।

নিহত আদরি ও তাঁর মেয়ে মনিকা অটোরিকশায় করে বেলগাছা ইউনিয়নের মুক্তারাম এলাকায় স্বামীর বাড়িতে যাচ্ছিলেন। পথে কাঁঠালবাড়ী এলাকায় দুর্ঘটনার শিকার হন তাঁরা।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কুড়িগ্রাম সদর থানায় মামলা করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।

এফএস

বিষয় : কুড়িগ্রাম

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মেয়ের পর মায়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় সাত বছরের মেয়ে মনিকার মৃত্যুর পর এবার মারা গেলেন তার মা আদরি (৩৫)। সোমবার রাতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা মা-মেয়ে আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ অক্টোবর) মারা যান আদরি। এর আগে একই দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশু মনিকাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি কোচ পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী আহত হন। পরে তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশু মনিকাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান মনিকার মা আদরি।

নিহত আদরি ও তাঁর মেয়ে মনিকা অটোরিকশায় করে বেলগাছা ইউনিয়নের মুক্তারাম এলাকায় স্বামীর বাড়িতে যাচ্ছিলেন। পথে কাঁঠালবাড়ী এলাকায় দুর্ঘটনার শিকার হন তাঁরা।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কুড়িগ্রাম সদর থানায় মামলা করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।

এফএস


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত