সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

পেনশন সুরক্ষায় মাদ্রিদে ২৫ হাজার মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

পেনশন সুরক্ষায় মাদ্রিদে ২৫ হাজার মানুষের বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক সংকট ও অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রাষ্ট্রীয় পেনশন ব্যবস্থা সুরক্ষার দাবিতে স্পেনের রাজধানী মাদ্রিদে রাজপথে নেমেছেন প্রায় ২৫ হাজার মানুষ। শনিবার ঐতিহাসিক আতোচা রেলস্টেশন থেকে গ্রান ভিয়া পর্যন্ত বিশাল পদযাত্রায় অংশ নেন দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন বাড়াতে হবে এবং লিঙ্গভিত্তিক পেনশন বৈষম্য দূর করতে হবে।

‎

‎স্পেনের পেনশন ব্যবস্থায় ক্রমেই বাড়ছে আর্থিক চাপ। বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি, জন্মহার কমে যাওয়া, মজুরি স্থবিরতা এবং কর্মজীবীদের তুলনায় পেনশনভোগীর সংখ্যা বৃদ্ধির কারণে এ চাপ তৈরি হয়েছে। এর মধ্যে চলতি বছর দেশটির মাসিক পেনশন ব্যয় রেকর্ড ১৪ দশমিক ৫ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা ডলারে প্রায় ১৬ দশমিক ২ বিলিয়ন। ফলে দীর্ঘমেয়াদে পেনশন ব্যবস্থা টেকসই রাখা নিয়ে উদ্বেগ বাড়ছে।

‎

‎বিক্ষোভে অংশ নেওয়া মানুষের হাতে ‘আমাদের পেনশন রক্ষা ও নিশ্চিত করুন’ লেখা ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তাঁদের বক্তব্য, সারা জীবন কাজ করার পর প্রত্যেক নাগরিকের মর্যাদাপূর্ণ অবসর নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মাদ্রিদ বিধানসভার বামপন্থী দল মাস মাদ্রিদের উপমুখপাত্র এমিলিও দেলগাদো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, কোনো পেনশনই ন্যূনতম মজুরির নিচে থাকা উচিত নয়।

‎

‎আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে পেনশন ইস্যুতে রাজনৈতিক বিতর্কও জোরালো হয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অভিযোগ, বিরোধী ডানপন্থী পপুলার পার্টি (পিপি) ক্ষমতায় এলে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন বাড়ানোর পরিকল্পনা দুর্বল হয়ে পড়তে পারে। তবে দলটির নেতা আলবার্তো নুনেজ ফিজোহ গত সোমবার বলেছেন, নির্বাচনে জয়ী হলে তাঁর দলও মূল্যস্ফীতির সঙ্গে সংগতি রেখে পেনশন বৃদ্ধি অব্যাহত রাখবে।

‎

‎অন্যদিকে, ক্ষমতায় থাকলে পেনশন সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন সানচেজ। তাঁর দাবি, বর্তমান পেনশন ব্যবস্থা আর্থিকভাবে টেকসই। তবে পেনশনভোগীর সংখ্যা ও মাসিক পরিশোধের পরিমাণ বাড়তে থাকায় এ খাতে রাষ্ট্রীয় তহবিলের ওপর নির্ভরতা বাড়ছে। ফলে পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি ব্যয়ের ভারসাম্য বজায় রাখাও স্পেনের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

‎

বিষয় : স্পেন

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পেনশন সুরক্ষায় মাদ্রিদে ২৫ হাজার মানুষের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত