সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

ক্ষতিপূরণ পেল সৌদিতে নিহত প্রবাসী নুরুল হকের পরিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ক্ষতিপূরণ পেল সৌদিতে নিহত প্রবাসী নুরুল হকের পরিবার

ক্ষতিপূরণ পেল সৌদিতে নিহত প্রবাসী নুরুল হকের পরিবার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন সৌদিতে নিহত প্রবাসী নুরুল হকের পরিবার। ছবি: সংগৃহীত

X

সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক তৎপরতায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ পেয়েছে। এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাতে সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন নিহতের পরিবারের সদস্যরা।

২০২৩ সালে সৌদি আরবে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন নুরুল হক। তার মৃত্যুর পর পরিবারের ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যায়। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে তার পরিবার ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ গ্রহণ করে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ আদায়ে দ্রুত ও আন্তরিক পদক্ষেপ নেওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় প্রতিমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থা, নিরাপত্তা ও সার্বিক জীবনযাত্রার খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে শামা ওবায়েদ ইসলাম বলেন, বিদেশে কোনো প্রবাসী বাংলাদেশি বিপদে পড়লে কিংবা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হলে তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করা এবং ন্যায্য আইনি ও আর্থিক পাওনা আদায়ে সহযোগিতা করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি এ বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ক্ষতিপূরণ পেল সৌদিতে নিহত প্রবাসী নুরুল হকের পরিবার

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত