বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাইয়ের জন্য আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শনিবার রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে ছড়ানো এসব তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
একই সঙ্গে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করতে বলা হয়েছে। বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় প্রভাবিত না হওয়ার জন্যও সবার প্রতি আহ্বান জানিয়েছে আইএসপিআর।
বিষয় : আইএসপিআর

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

কোন মন্তব্য নেই।