সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা স্বাধীন গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম নাঈম (স্বাধীন)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাতে শাহজাদপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পৌর শহরের দারিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রিয়াজুল ইসলাম নাঈম (স্বাধীন) দারিয়াপুর গ্রামের শরিফুল ইসলাম সাইদুলের ছেলে। তিনি শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে স্বাধীন ও তার সহযোগীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে তার ওপর নজরদারি বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিয়াজুল ইসলাম নাঈম (স্বাধীন) উপজেলা ছাত্রলীগের পক্ষে প্রথম মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে এবং বিস্ফোরক মামলাসহ দুটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

তিনি জানান, রোববার (৪ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয় : গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা স্বাধীন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম নাঈম (স্বাধীন)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাতে শাহজাদপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পৌর শহরের দারিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রিয়াজুল ইসলাম নাঈম (স্বাধীন) দারিয়াপুর গ্রামের শরিফুল ইসলাম সাইদুলের ছেলে। তিনি শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে স্বাধীন ও তার সহযোগীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে তার ওপর নজরদারি বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিয়াজুল ইসলাম নাঈম (স্বাধীন) উপজেলা ছাত্রলীগের পক্ষে প্রথম মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে এবং বিস্ফোরক মামলাসহ দুটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

তিনি জানান, রোববার (৪ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত