মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

মির্জাপুরে লাইফ কেয়ার হাসপাতাল উদ্বোধন



মির্জাপুরে লাইফ কেয়ার হাসপাতাল উদ্বোধন
মির্জাপুরে ফিতা কেটে লাইফ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন স্থানীয় এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী

টাঙ্গাইলের মির্জাপুরে ‘লাইফ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি বেসরকারি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর নতুন বাইপাস এলাকায় হাসপাতালটির উদ্বোধন করা হয়।

হাসপাতালটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা মহিলা দলের সভাপতি খালেদা সিদ্দিকী স্বপ্না, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আল মামুন, ডা. উম্মে সালমা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধন শেষে হাসপাতালটির সার্বিক মঙ্গল ও সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিষয় : টাঙ্গাইল মির্জাপুর হাসপাতাল

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


মির্জাপুরে লাইফ কেয়ার হাসপাতাল উদ্বোধন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুরে ‘লাইফ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি বেসরকারি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর নতুন বাইপাস এলাকায় হাসপাতালটির উদ্বোধন করা হয়।

হাসপাতালটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা মহিলা দলের সভাপতি খালেদা সিদ্দিকী স্বপ্না, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আল মামুন, ডা. উম্মে সালমা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধন শেষে হাসপাতালটির সার্বিক মঙ্গল ও সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত