প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
মির্জাপুরে লাইফ কেয়ার হাসপাতাল উদ্বোধন
টাঙ্গাইল প্রতিনিধি ||
টাঙ্গাইলের মির্জাপুরে ‘লাইফ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি বেসরকারি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর নতুন বাইপাস এলাকায় হাসপাতালটির উদ্বোধন করা হয়।হাসপাতালটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা মহিলা দলের সভাপতি খালেদা সিদ্দিকী স্বপ্না, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আল মামুন, ডা. উম্মে সালমা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উদ্বোধন শেষে হাসপাতালটির সার্বিক মঙ্গল ও সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত