সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

গোপনে আরব আমিরাত সফরে নেতানিয়াহু, শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গোপনে আরব আমিরাত সফরে নেতানিয়াহু, শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) আবুধাবিতে গিয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। সফরটি আনুষ্ঠানিকভাবে আগে ঘোষণা করা হয়নি।

ইসরায়েলি একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বৈঠকে ইরান-সংক্রান্ত বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে। চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে ইসরায়েল ও ইউএইর নিরাপত্তা সহযোগিতার বিষয়টিও আলোচনায় এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, সফরের বিষয়টি একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করলেও নেতানিয়াহুর কার্যালয় এবং ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু ব্যক্তিগত একটি বিমানে আবুধাবি যান এবং কয়েক ঘণ্টা সেখানে অবস্থান করে ইসরায়েলে ফিরে আসেন।

এদিকে, সফরটি এমন এক সময়ে হলো যখন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ইউএইর প্রেসিডেন্ট নেতানিয়াহুকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিলেন—এমন প্রতিবেদন নিয়ে ইসরায়েলে নতুন করে আলোচনা চলছে। হারেৎজের প্রতিবেদনে এমন দাবি করা হলেও নেতানিয়াহুর কার্যালয় অতীতে এ ধরনের সতর্কবার্তা পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর এই সফরের সঙ্গে ওই সতর্কবার্তা-সংক্রান্ত বিতর্কেরও যোগসূত্র রয়েছে। তবে বৈঠকে এ বিষয়ে কী আলোচনা হয়েছে, তা নিয়ে প্রকাশ্য সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে।

সফরটি ইসরায়েলের আসন্ন নির্বাচন সামনে রেখে রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। আগামী ২৭ অক্টোবর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয় : নেতানিয়াহু শেখ মোহাম্মদ

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


গোপনে আরব আমিরাত সফরে নেতানিয়াহু, শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) আবুধাবিতে গিয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। সফরটি আনুষ্ঠানিকভাবে আগে ঘোষণা করা হয়নি।

ইসরায়েলি একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বৈঠকে ইরান-সংক্রান্ত বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে। চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে ইসরায়েল ও ইউএইর নিরাপত্তা সহযোগিতার বিষয়টিও আলোচনায় এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, সফরের বিষয়টি একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করলেও নেতানিয়াহুর কার্যালয় এবং ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু ব্যক্তিগত একটি বিমানে আবুধাবি যান এবং কয়েক ঘণ্টা সেখানে অবস্থান করে ইসরায়েলে ফিরে আসেন।

এদিকে, সফরটি এমন এক সময়ে হলো যখন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ইউএইর প্রেসিডেন্ট নেতানিয়াহুকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিলেন—এমন প্রতিবেদন নিয়ে ইসরায়েলে নতুন করে আলোচনা চলছে। হারেৎজের প্রতিবেদনে এমন দাবি করা হলেও নেতানিয়াহুর কার্যালয় অতীতে এ ধরনের সতর্কবার্তা পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর এই সফরের সঙ্গে ওই সতর্কবার্তা-সংক্রান্ত বিতর্কেরও যোগসূত্র রয়েছে। তবে বৈঠকে এ বিষয়ে কী আলোচনা হয়েছে, তা নিয়ে প্রকাশ্য সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে।

সফরটি ইসরায়েলের আসন্ন নির্বাচন সামনে রেখে রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। আগামী ২৭ অক্টোবর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত