সরকার নতুন বাসভাড়া নির্ধারণ করে দিলেও রাজধানীর বিভিন্ন রুটের লোকাল বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তাদের অভিযোগ, অভ্যন্তরীণ বিভিন্ন রুটে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তবে দূরপাল্লার বাসে এখনো আগের ভাড়াই নেওয়া হচ্ছে।
জ্বালানি তেলের দাম বাড়ার পর মঙ্গলবার ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন ভাড়া কার্যকরের প্রথম দিন বুধবার রাজধানীর লোকাল বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে।
নিত্যযাত্রীরা বলছেন, তেলের দাম বাড়ার পর থেকেই বিভিন্ন রুটের বাসে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।
এক যাত্রী বলেন, ‘আমরা তো কোনো ব্যবসা করি না। আমরা চাকরি করি। আমাদের যেটা ইনকাম আছে সেটাই। ইনকাম তো আর বাড়ে নাই।’
আরেক যাত্রী বলেন, ‘রেগুলার ভাড়া ২০ টাকার জায়গায় অলরেডি তারা ৫ টাকা অতিরিক্ত নেওয়া শুরু করে দিয়েছে। গতকাল থেকেই সেটা আমি দেখেছি।’
এদিকে দূরপাল্লার বাসের মালিক-শ্রমিকরা বলছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নতুন ভাড়ার তালিকা না পাওয়ায় তারা এখনো আগের ভাড়াই নিচ্ছেন। নতুন তালিকা পাওয়ার পরই সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করা হবে।
মহাখালী বাস টার্মিনালের একটি পরিবহনের কাউন্টার ম্যানেজার বলেন, ‘আমাদের কাছে নতুন কোনো নির্দেশনা এখনো আসে নাই। বিআরটিএ থেকে চার্ট এলে আমাদের মালিক সমিতি জানাবে, বাস ভাড়া বাড়াবে কি না।’
একটি পরিবহনের মালিক বলেন, ‘ভাড়া এখনো বাড়াইনি। বিআরটিএর অনুমোদন বা চার্ট আসবে। চার্ট আসার পরে ভাড়া বাড়াব।’
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন যাত্রীরা। তাদের ভাষ্য, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে জ্বালানি ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ভোগান্তি আরও বাড়াবে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

কোন মন্তব্য নেই।