এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় মাছরাঙা টেলিভিশনের দুঃখ প্রকাশে সন্তুষ্ট নন চিত্রনায়িকা পরীমনি। বরং এ ঘটনায় তার স্বাভাবিক জীবন, মানসিক শান্তি ও পেশাগত কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করতেও এখন বাধার মুখে পড়ছেন এই অভিনেত্রী। এমনকি তার সন্তানদের ছবিতেও আসছে হাজারো নেতিবাচক মন্তব্য। এ পরিস্থিতির জন্য মাছরাঙা টেলিভিশনকে দায়ী করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাছরাঙা টেলিভিশনের দুঃখ প্রকাশের প্রতিক্রিয়া জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি।
পোস্টে তিনি লেখেন, ‘আপনাদের এই জাস্ট একটা ফটোকার্ডে দুঃখ প্রকাশ কোনো কাজেই দিচ্ছে না, একদমই। এই যে আমার স্বাভাবিক জীবনটা এভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।’
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ও সন্তানদের ছবি ঘিরে নেতিবাচক মন্তব্যের বিষয়টি তুলে ধরে পরীমনি জানান, এখন নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো পোস্ট করতেও পারছেন না তিনি। তার ভাষায়, ‘আমি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম পোস্ট করতে পারছি না—হোক সেটা আমার কাজের বা ব্যক্তিগত। এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্ট থেকে।’
এ ঘটনায় নিজের মানসিক শান্তি ও কাজের ক্ষতি হয়েছে উল্লেখ করে ক্ষোভের সঙ্গে পরীমনি প্রশ্ন তোলেন, ‘কী করব বলেন এবার? আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর আর কী বাকি থাকল?’
ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার বিষয়ে মাছরাঙা টেলিভিশনের প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি। তবে কবে নাগাদ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে প্রশ্ন তুলে পরীমনি লেখেন, ‘আপনারা বলেছেন, অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা? আমার কাছে অপরাধী তো এখন আপনারাই।’
এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও নিয়ে ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার একটি এআই-নির্মিত আপত্তিকর ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানানো হয়। একই সঙ্গে ফেসবুক পেজে দেওয়া পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করে টেলিভিশন কর্তৃপক্ষ।
তবে প্রতিষ্ঠানটির সেই দুঃখ প্রকাশে পরিস্থিতির সুরাহা হয়নি বলে মনে করছেন পরীমনি। তার বক্তব্যে স্পষ্ট, শুধু আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা নয়, নিজের ও সন্তানদের সম্মান-নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দেখতেই এখন অপেক্ষা করছেন তিনি।
বিষয় : পরীমনি

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

কোন মন্তব্য নেই।