মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

নিরাপত্তা জোরদার

‎আরামকোর সদর দপ্তরে হুথিদের ক্ষে/প/ণাস্ত্র-ড্রোন হা/ম/লা, জ্বলছে তেলের স্থাপনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

‎আরামকোর সদর দপ্তরে হুথিদের ক্ষে/প/ণাস্ত্র-ড্রোন হা/ম/লা, জ্বলছে তেলের স্থাপনা
ছবি: এএফপি থেকে সংগৃহীত।

সৌদি আরবের জ্বালানি খাতের প্রাণকেন্দ্র আরামকোর প্রধান কার্যালয় ও রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। ধাহরানে আরামকোর একটি ভবনে হামলার পর আগুন ছড়িয়ে পড়ে। একই সঙ্গে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর একটি তেল শোধনাগার লক্ষ্য করেও অভিযান চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। এতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও নিরাপত্তা পরিস্থিতি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
‎
‎ফরাসি সংবাদ সংস্থা এএফপির বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
‎
‎হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে বলেন, ধাহরানে আরামকোর স্থাপনা ছাড়াও রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর একটি তেল শোধনাগার লক্ষ্য করে সমন্বিত সামরিক অভিযান চালানো হয়েছে। আগামী দিনগুলোতেও সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
‎
‎সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, ধাহরানে আরামকোর একটি ভবনে আঘাত হানার পর সেখানে সীমিত অগ্নিকাণ্ড ঘটে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আরামকোর দুই কর্মীর বরাতে এএফপি জানিয়েছে, প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের একটি টাওয়ারে গভীর রাতে হামলা হয়। এতে ভবনটির ওপরের তিনটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার দাবি করা হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ অবশ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎এদিকে রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি হুথি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। সাম্প্রতিক হামলাগুলোর জেরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ। স্কুলে অনলাইন ক্লাস চালু এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের ঘরে বসে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আল নাসরের ম্যাচসহ সৌদি প্রো লিগের তিনটি ম্যাচ এবং ‘সিক্স কিংস স্ল্যাম’ টেনিস টুর্নামেন্ট স্থগিতের খবর পাওয়া গেছে।
‎
‎সংঘাতের মধ্যে সৌদি আরবের মন্ত্রিসভা লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালিতে নিরাপত্তা এবং জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে বৈঠকের পর দেশটি স্পষ্ট করেছে, গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে নিরাপত্তার জন্য হুমকি মেনে নেওয়া হবে না। অন্যদিকে, ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের শক্তিশালী ঘাঁটি লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা বিমান হামলা জোরদার হওয়ার খবর পাওয়া গেছে।
‎
‎জ্বালানি স্থাপনা, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথকে ঘিরে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

বিষয় : সৌদি আরব

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

‎আরামকোর সদর দপ্তরে হুথিদের ক্ষে/প/ণাস্ত্র-ড্রোন হা/ম/লা, জ্বলছে তেলের স্থাপনা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত