মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

‎‘জৈনপুরী দরবার শরীফকে অসম্মানের কোনো অভিপ্রায় ছিল না’

উচ্চারণগত ভুলে দুঃখ প্রকাশ রাশেদ খাঁনের


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

উচ্চারণগত ভুলে দুঃখ প্রকাশ রাশেদ খাঁনের

‎জৈনপুরী দরবার শরীফকে ঘিরে উচ্চারণগত ভুলের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। নিজের বক্তব্যে অসম্মানের কোনো অভিপ্রায় ছিল না জানিয়ে তিনি বলেছেন, অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে দরবার শরীফের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান পুনর্ব্যক্ত করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
‎
‎রোববার (১১ অক্টোবর) মধ্যরাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দুঃখ প্রকাশ করেন রাশেদ খাঁন।
‎
‎পোস্টে তিনি জানান, তাঁর জানামতে, ‘জৌনপুরী’ ও ‘জৈনপুরী’—দুটি শব্দই সঠিক। তবে শব্দ দুটির সঙ্গে কাজের সম্পৃক্ততা ও পরিচিতি সীমিত থাকায় অনিচ্ছাকৃতভাবে উচ্চারণে ভুল হয়েছে। ভবিষ্যতে এ শব্দ দুটি উচ্চারণের ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন বলেও জানান তিনি।
‎
‎পোস্টে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাশেদ খাঁন। ইসলামের খেদমতে আব্বাসীর সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁকে যে বা যারাই কটাক্ষ করুক না কেন, এতে তাঁর কোনো ক্ষতি হবে না—ইনশা আল্লাহ।
‎
‎রাশেদ খাঁন আরও বলেন, কেউ সঠিক পথে থাকলে শত প্রতিকূলতার মধ্যেও মাওলানা আব্বাসীর পথে বিজয় অনিবার্য।

বিষয় : রাশেদ খাঁন

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


উচ্চারণগত ভুলে দুঃখ প্রকাশ রাশেদ খাঁনের

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

‎জৈনপুরী দরবার শরীফকে ঘিরে উচ্চারণগত ভুলের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। নিজের বক্তব্যে অসম্মানের কোনো অভিপ্রায় ছিল না জানিয়ে তিনি বলেছেন, অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে দরবার শরীফের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান পুনর্ব্যক্ত করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
‎
‎রোববার (১১ অক্টোবর) মধ্যরাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দুঃখ প্রকাশ করেন রাশেদ খাঁন।
‎
‎পোস্টে তিনি জানান, তাঁর জানামতে, ‘জৌনপুরী’ ও ‘জৈনপুরী’—দুটি শব্দই সঠিক। তবে শব্দ দুটির সঙ্গে কাজের সম্পৃক্ততা ও পরিচিতি সীমিত থাকায় অনিচ্ছাকৃতভাবে উচ্চারণে ভুল হয়েছে। ভবিষ্যতে এ শব্দ দুটি উচ্চারণের ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন বলেও জানান তিনি।
‎
‎পোস্টে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাশেদ খাঁন। ইসলামের খেদমতে আব্বাসীর সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁকে যে বা যারাই কটাক্ষ করুক না কেন, এতে তাঁর কোনো ক্ষতি হবে না—ইনশা আল্লাহ।
‎
‎রাশেদ খাঁন আরও বলেন, কেউ সঠিক পথে থাকলে শত প্রতিকূলতার মধ্যেও মাওলানা আব্বাসীর পথে বিজয় অনিবার্য।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত