সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

‎ ‘বার্থডে গার্ল’ অপু বিশ্বাস, লুক নিয়ে মুগ্ধতা-আপত্তি দুটোই


সকালের বাংলাদেশ
সকালের বাংলাদেশ
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

‎ ‘বার্থডে গার্ল’ অপু বিশ্বাস, লুক নিয়ে মুগ্ধতা-আপত্তি দুটোই


‎
‎
‎
‎সাদাকালো আবহে স্টাইলিশ সাজ, হাতে জন্মদিনের কেক আর ক্যামেরার সামনে একের পর এক নজরকাড়া পোজ—‘বার্থডে গার্ল’ লুকে ভক্তদের সামনে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তবে তাঁর এই জন্মদিনের সাজ যেমন ভক্তদের মুগ্ধ করেছে, তেমনি ‘গার্ল’ শব্দের ব্যবহার নিয়েও শুরু হয়েছে আলোচনা।
‎
‎রোববার রাতে নিজের ফেসবুক পেজে সাদাকালো আবহের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘বার্থডে গার্ল’। ছবিতে তাঁর স্টাইলিশ উপস্থিতি ও নান্দনিক পোজ নজর কেড়েছে অনুরাগীদের।
‎
‎অপুর জন্মদিন উদযাপনের সূচনা হয় শনিবার দিবাগত রাত ১২টার পর। বিশেষ এই দিনে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’ মা-ছেলের এই মুহূর্তও ভক্তদের কাছে বিশেষ আবেগের অনুষঙ্গ হয়ে উঠেছে।
‎
‎জন্মদিনের আগের দিনও একটি সাদাকালো ভিডিও শেয়ার করেছিলেন এই অভিনেত্রী। সেখানে নতুন বছর নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি লেখেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’
‎
‎এদিকে অপুর ‘বার্থডে গার্ল’ পরিচয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, তাঁর বয়স ও অবস্থানের সঙ্গে ‘গার্ল’ শব্দটির চেয়ে ‘লেডি’ শব্দটি বেশি মানানসই। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’ তাঁর পোশাক নিয়েও আলোচনা করেছেন অনেকে।
‎
‎তবে এসব আলোচনা ছাপিয়ে অধিকাংশ ভক্তই প্রিয় নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তাঁর সৌন্দর্য ও স্টাইলের প্রশংসাও করেছেন তাঁরা। সব মিলিয়ে জন্মদিনের সাদাকালো ফ্রেমে অপু বিশ্বাসের উপস্থিতি ভক্তদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিষয় : অপু বিশ্বাস

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


‎ ‘বার্থডে গার্ল’ অপু বিশ্বাস, লুক নিয়ে মুগ্ধতা-আপত্তি দুটোই

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image


‎
‎
‎
‎সাদাকালো আবহে স্টাইলিশ সাজ, হাতে জন্মদিনের কেক আর ক্যামেরার সামনে একের পর এক নজরকাড়া পোজ—‘বার্থডে গার্ল’ লুকে ভক্তদের সামনে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তবে তাঁর এই জন্মদিনের সাজ যেমন ভক্তদের মুগ্ধ করেছে, তেমনি ‘গার্ল’ শব্দের ব্যবহার নিয়েও শুরু হয়েছে আলোচনা।
‎
‎রোববার রাতে নিজের ফেসবুক পেজে সাদাকালো আবহের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘বার্থডে গার্ল’। ছবিতে তাঁর স্টাইলিশ উপস্থিতি ও নান্দনিক পোজ নজর কেড়েছে অনুরাগীদের।
‎
‎অপুর জন্মদিন উদযাপনের সূচনা হয় শনিবার দিবাগত রাত ১২টার পর। বিশেষ এই দিনে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’ মা-ছেলের এই মুহূর্তও ভক্তদের কাছে বিশেষ আবেগের অনুষঙ্গ হয়ে উঠেছে।
‎
‎জন্মদিনের আগের দিনও একটি সাদাকালো ভিডিও শেয়ার করেছিলেন এই অভিনেত্রী। সেখানে নতুন বছর নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি লেখেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’
‎
‎এদিকে অপুর ‘বার্থডে গার্ল’ পরিচয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, তাঁর বয়স ও অবস্থানের সঙ্গে ‘গার্ল’ শব্দটির চেয়ে ‘লেডি’ শব্দটি বেশি মানানসই। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’ তাঁর পোশাক নিয়েও আলোচনা করেছেন অনেকে।
‎
‎তবে এসব আলোচনা ছাপিয়ে অধিকাংশ ভক্তই প্রিয় নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তাঁর সৌন্দর্য ও স্টাইলের প্রশংসাও করেছেন তাঁরা। সব মিলিয়ে জন্মদিনের সাদাকালো ফ্রেমে অপু বিশ্বাসের উপস্থিতি ভক্তদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত