মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

অভিযান শেষে ফেরার পথে ছুরিকাঘাতে গুরুতর আহত • ছিনিয়ে নিল দুটি মোবাইল ফোন ও টাকা

‎রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

‎রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা

রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা জারি করেছে খুলনা জেলা পুলিশ। বিশেষ অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জেলা পুলিশের পরিদর্শক শাহ আলম (৪৩) গুরুতর আহত হওয়ার পর শুক্রবার (৯ অক্টোবর) এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাতে একাকী চলাচল এড়িয়ে চলতে বলা হয়েছে।
‎
‎জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা পত্রে বলা হয়, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। এ পরিস্থিতিতে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিট ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে হামলার শিকার হন পরিদর্শক শাহ আলম। রূপসা নদীর ওপারে অভিযান শেষে রিকশায় করে শহরে ফেরার পথে ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে। মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় বাধা দিলে তাঁকে ছুরিকাঘাত করে দুটি মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
‎
‎গুরুতর আহত শাহ আলমকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানিয়েছেন, আহত পুলিশ সদস্য বর্তমানে আশঙ্কামুক্ত।
‎
‎খুলনা জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, অপরাধীদের ঘাঁটি চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে। পুলিশের মনোবল ভেঙে দিতে পরিদর্শক শাহ আলমের ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হতে পারে। তাই অভিযান চলাকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক করা হয়েছে।
‎
‎পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। পাশাপাশি বাহিনীর সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : খুলনা

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

‎রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত