সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ মিঠুন এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়


বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ মিঠুন এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়

সিনেমার পর্দায় তিনি ছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রতিবাদী ও দাপুটে চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবেসেছিল দুই বাংলার দর্শক। এবার সেই পর্দার ‘মিনিস্টার’ মিঠুন বাস্তব জীবনেও পেলেন মন্ত্রীর পদমর্যাদা।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। এ পদটি পূর্ণাঙ্গ মন্ত্রীর পদমর্যাদার।

উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপনের সরকারি অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই এ নিয়োগের ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার (৭ অক্টোবর) সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে মিঠুনের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধীনেই রয়েছে। ওই দফতরের উপদেষ্টা হিসেবে মিঠুন চক্রবর্তী কী কী দায়িত্ব পালন করবেন, তা এখনো স্পষ্ট করা হয়নি। তবে নতুন সরকারের আমলে টালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে উপস্থিত থাকতে দেখা গেছে।

এ ছাড়া ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টার দায়িত্বও পালন করবেন মিঠুন।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। এর আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন এই অভিনেতা। এরপর গত পাঁচ বছরে বিজেপির হয়ে বিভিন্ন আয়োজন ও প্রচারে সরব ছিলেন মিঠুন।

বিষয় : ফাটাকেস্ট মিঠুন

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ মিঠুন এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সিনেমার পর্দায় তিনি ছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রতিবাদী ও দাপুটে চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবেসেছিল দুই বাংলার দর্শক। এবার সেই পর্দার ‘মিনিস্টার’ মিঠুন বাস্তব জীবনেও পেলেন মন্ত্রীর পদমর্যাদা।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। এ পদটি পূর্ণাঙ্গ মন্ত্রীর পদমর্যাদার।

উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপনের সরকারি অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই এ নিয়োগের ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার (৭ অক্টোবর) সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে মিঠুনের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধীনেই রয়েছে। ওই দফতরের উপদেষ্টা হিসেবে মিঠুন চক্রবর্তী কী কী দায়িত্ব পালন করবেন, তা এখনো স্পষ্ট করা হয়নি। তবে নতুন সরকারের আমলে টালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে উপস্থিত থাকতে দেখা গেছে।

এ ছাড়া ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টার দায়িত্বও পালন করবেন মিঠুন।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। এর আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন এই অভিনেতা। এরপর গত পাঁচ বছরে বিজেপির হয়ে বিভিন্ন আয়োজন ও প্রচারে সরব ছিলেন মিঠুন।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত