মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা


সকালের বাংলাদেশ
সকালের বাংলাদেশ
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গরুর মাংস দিয়ে ছেলের বৌভাতের আয়োজনের অভিযোগে বরের বাবা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় গরুর মাংস, চামড়া ও জবাই করা মাথা জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ। এতে বিয়ের অনুষ্ঠানটি ভণ্ডুল হয়ে যায়।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে শুক্রবার সম্পন্ন হয়। পরদিন শনিবার সোহানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানের জন্য রফিকুল ইসলাম একটি গরু জবাই করে রান্নার প্রস্তুতি নেন।

এদিকে, উপজেলার পূর্ব মাস্তা গ্রামের মৃত আলী শেখের ছেলে শহিদুল ইসলামের একটি গরু শুক্রবার ভোররাতে গোয়ালঘর থেকে চুরি হয়। চুরি যাওয়া গরুর পায়ের দাগ অনুসরণ করে শহিদুল ও তার ভাতিজা আনারুল রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে দেখতে পান, বৌভাতের জন্য জবাই করা গরুটি তাদের চুরি যাওয়া গরু।

এ নিয়ে প্রতিবাদ করলে কথাকাটাকাটির একপর্যায়ে রফিকুল ইসলামের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে শহিদুলের ভাতিজা আনারুলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে শহিদুল মোবাইল ফোনে বিষয়টি গোবিন্দগঞ্জ থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বর সোহান ও তার ভাই রাব্বি পালিয়ে যান। এ সময় রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পাশাপাশি জবাই করা গরুর মাংস, চামড়া ও মাথা জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

বিষয় : গোবিন্দগঞ্জ

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গরুর মাংস দিয়ে ছেলের বৌভাতের আয়োজনের অভিযোগে বরের বাবা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় গরুর মাংস, চামড়া ও জবাই করা মাথা জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ। এতে বিয়ের অনুষ্ঠানটি ভণ্ডুল হয়ে যায়।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে শুক্রবার সম্পন্ন হয়। পরদিন শনিবার সোহানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানের জন্য রফিকুল ইসলাম একটি গরু জবাই করে রান্নার প্রস্তুতি নেন।

এদিকে, উপজেলার পূর্ব মাস্তা গ্রামের মৃত আলী শেখের ছেলে শহিদুল ইসলামের একটি গরু শুক্রবার ভোররাতে গোয়ালঘর থেকে চুরি হয়। চুরি যাওয়া গরুর পায়ের দাগ অনুসরণ করে শহিদুল ও তার ভাতিজা আনারুল রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে দেখতে পান, বৌভাতের জন্য জবাই করা গরুটি তাদের চুরি যাওয়া গরু।

এ নিয়ে প্রতিবাদ করলে কথাকাটাকাটির একপর্যায়ে রফিকুল ইসলামের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে শহিদুলের ভাতিজা আনারুলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে শহিদুল মোবাইল ফোনে বিষয়টি গোবিন্দগঞ্জ থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বর সোহান ও তার ভাই রাব্বি পালিয়ে যান। এ সময় রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পাশাপাশি জবাই করা গরুর মাংস, চামড়া ও মাথা জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত