সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

পরীমনির মেয়ের অগোছালো সাজে শৈশবের স্মৃতি খুঁজে পেলেন নেটিজেনরা


বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

পরীমনির মেয়ের অগোছালো সাজে শৈশবের স্মৃতি খুঁজে পেলেন নেটিজেনরা

মায়ের প্রসাধনী নিয়ে ছোট্ট মেয়ের সাজগোজ—শৈশবের এমন দৃশ্য অনেকেরই পরিচিত। এবার তেমনই এক মিষ্টি মুহূর্ত দেখা গেল ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির সামাজিক যোগাযোগমাধ্যমে। মেয়ের অগোছালো সাজের ভিডিও প্রকাশ করতেই নেটিজেনদের অনেকেই ফিরে গেছেন নিজেদের শৈশবের স্মৃতিতে।

ভিডিওতে দেখা যায়, পরীমনির মেয়ে সাফিরা সুলতানা প্রিয়ম লিপস্টিকসহ নানা প্রসাধনী দিয়ে নিজের মতো করে সেজেছে। তবে সাজের চেয়ে প্রসাধনীর ছাপই যেন বেশি। মুখ ও জামাজুড়ে লেগে আছে রঙের দাগ। ছোট্ট মেয়ের এমন কাণ্ড মায়ের কাছেও যে বেশ আদুরে, তা ফুটে উঠেছে পরীমনির দেওয়া ক্যাপশনে।

ভিডিওটির সঙ্গে পরীমনি লিখেছেন, ‘আমার সাজুনি’।

পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের নজর কাড়ে। মন্তব্যের ঘরে অনেকেই প্রিয়মের এই কাণ্ডের সঙ্গে নিজেদের ছোটবেলার স্মৃতির মিল খুঁজে নিয়েছেন। কারও কাছে এটি মায়ের প্রসাধনী নিয়ে শৈশবের সেই পুরোনো দুষ্টুমির কথাই মনে করিয়ে দিয়েছে।

পরীমনি ২০২৪ সালে সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেন। সে সময় অভিনেত্রী নিজেই মেয়েকে দত্তক নেওয়ার বিষয়টি জানিয়েছিলেন।

এর আগে পরীমনির ঘরে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ পূণ্য। শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের পর তাদের ঘরে আসে পূণ্য। পরবর্তীতে মেয়েকে দত্তক নিয়ে দুই সন্তানের মা হন পরীমনি।

সম্প্রতি একটি শিশুকে কোলে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তিন নাম্বার জন ডান’ ক্যাপশনেও পোস্ট করেছিলেন পরীমনি। ওই পোস্ট ঘিরে নতুন করে নানা আলোচনা শুরু হলেও শিশুটিকে দত্তক নেওয়ার বিষয়টি তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

তবে এসব আলোচনা ছাপিয়ে পরীমনির নতুন ভিডিওতে আপাতত সবার মন কেড়েছে ছোট্ট প্রিয়মের নিষ্পাপ সাজগোজ আর শৈশবের চেনা সেই দুষ্টুমি। 

বিষয় : পরীমণি প্রিয়ম

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


পরীমনির মেয়ের অগোছালো সাজে শৈশবের স্মৃতি খুঁজে পেলেন নেটিজেনরা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

মায়ের প্রসাধনী নিয়ে ছোট্ট মেয়ের সাজগোজ—শৈশবের এমন দৃশ্য অনেকেরই পরিচিত। এবার তেমনই এক মিষ্টি মুহূর্ত দেখা গেল ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির সামাজিক যোগাযোগমাধ্যমে। মেয়ের অগোছালো সাজের ভিডিও প্রকাশ করতেই নেটিজেনদের অনেকেই ফিরে গেছেন নিজেদের শৈশবের স্মৃতিতে।

ভিডিওতে দেখা যায়, পরীমনির মেয়ে সাফিরা সুলতানা প্রিয়ম লিপস্টিকসহ নানা প্রসাধনী দিয়ে নিজের মতো করে সেজেছে। তবে সাজের চেয়ে প্রসাধনীর ছাপই যেন বেশি। মুখ ও জামাজুড়ে লেগে আছে রঙের দাগ। ছোট্ট মেয়ের এমন কাণ্ড মায়ের কাছেও যে বেশ আদুরে, তা ফুটে উঠেছে পরীমনির দেওয়া ক্যাপশনে।

ভিডিওটির সঙ্গে পরীমনি লিখেছেন, ‘আমার সাজুনি’।

পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের নজর কাড়ে। মন্তব্যের ঘরে অনেকেই প্রিয়মের এই কাণ্ডের সঙ্গে নিজেদের ছোটবেলার স্মৃতির মিল খুঁজে নিয়েছেন। কারও কাছে এটি মায়ের প্রসাধনী নিয়ে শৈশবের সেই পুরোনো দুষ্টুমির কথাই মনে করিয়ে দিয়েছে।

পরীমনি ২০২৪ সালে সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেন। সে সময় অভিনেত্রী নিজেই মেয়েকে দত্তক নেওয়ার বিষয়টি জানিয়েছিলেন।

এর আগে পরীমনির ঘরে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ পূণ্য। শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের পর তাদের ঘরে আসে পূণ্য। পরবর্তীতে মেয়েকে দত্তক নিয়ে দুই সন্তানের মা হন পরীমনি।

সম্প্রতি একটি শিশুকে কোলে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তিন নাম্বার জন ডান’ ক্যাপশনেও পোস্ট করেছিলেন পরীমনি। ওই পোস্ট ঘিরে নতুন করে নানা আলোচনা শুরু হলেও শিশুটিকে দত্তক নেওয়ার বিষয়টি তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

তবে এসব আলোচনা ছাপিয়ে পরীমনির নতুন ভিডিওতে আপাতত সবার মন কেড়েছে ছোট্ট প্রিয়মের নিষ্পাপ সাজগোজ আর শৈশবের চেনা সেই দুষ্টুমি। 


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত