সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

আমি ভাগ্যে বিশ্বাস করি, তবে আমার মনে হয় বিয়েটা হুট করেই হয়ে যাবে: কেয়া পায়েল


বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

আমি ভাগ্যে বিশ্বাস করি, তবে আমার মনে হয় বিয়েটা হুট করেই হয়ে যাবে: কেয়া পায়েল

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছিল। ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দেওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন, হয়তো গোপনে বিয়ে করেছেন তারা। তবে সেই কৌতূহলের অবসান ঘটতে যাচ্ছে শিগগিরই। বাস্তবে নয়, পর্দায় ‘হ্যাপিলি ম্যারিড’ হচ্ছেন এই দুই তারকা।


ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অধীনে নির্মিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ আগামী ৭ অক্টোবর রাত ১২টায় (৮ অক্টোবর) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল এই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফের শুরু হয়েছে আলোচনা।

দর্শকদের অনেকেই কনটেন্টটি দেখার আগ্রহ প্রকাশ করছেন। পাশাপাশি কেয়া পায়েলের কাছে বাস্তব জীবনে তিনি কবে ‘হ্যাপিলি ম্যারিড’ হচ্ছেন—এমন প্রশ্নও করছেন ভক্তরা।

ভক্তদের এই কৌতূহলকে ইতিবাচকভাবেই দেখছেন কেয়া পায়েল। নিজের বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাস করি। যখন ভাগ্যে লেখা থাকবে, তখনই হবে এবং সবাই জানতে পারবেন। তবে আমার কেন যেন মনে হয়, বিয়েটা আমার হুট করেই হয়ে যাবে।’

আপাতত ব্যক্তিগত জীবন নয়, কাজেই মনোযোগ দিতে চান কেয়া পায়েল। নাটক, এন্ডোর্সমেন্ট ও ফ্যাশন রানওয়ের ব্যস্ততা শেষে অক্টোবরের প্রথম দিকেই দেশের বাইরে যাবেন তিনি। সব কাজ শেষ করে অক্টোবরের শেষ দিকে দেশে ফিরবেন।

প্রথমবার ওয়েব ফিল্মে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘কাজটি করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। পরিচালক জাহিদ প্রীতম বেশ বিনয়ী এবং পুরো টিমটাই খুব সহযোগিতাপূর্ণ ছিল।’

সহশিল্পী আরিফিন শুভর কাজেরও প্রশংসা করেছেন কেয়া পায়েল। তিনি বলেন, ‘একজন নায়কের মধ্যে যেসব গুণাবলি ও ব্যক্তিত্ব থাকা উচিত, তার সবই রয়েছে শুভ ভাইয়ের মধ্যে। তিনি যেমন আন্তরিক ও প্রফেশনাল, তেমনই শুটিং সেটে ভীষণ সহযোগিতাপূর্ণ। শুরুতে কিছুটা চিন্তায় থাকলেও কাজ করতে গিয়ে দারুণ লেগেছে।’

দর্শকদের উদ্দেশে কেয়া পায়েল বলেন, ‘৮ অক্টোবর ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পাচ্ছে। প্রথম ওয়েব ফিল্ম আর গল্পটাও চমৎকার—সব মিলিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। এবার দর্শকরা একদম ভিন্নধর্মী এক পায়েলকে দেখতে পাবেন। আশা করি কাজটি সবার ভালো লাগবে।’

বিষয় : কেয়া পায়েল আরিফিন শুভ হ্যাপিলি ম্যারিড

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


আমি ভাগ্যে বিশ্বাস করি, তবে আমার মনে হয় বিয়েটা হুট করেই হয়ে যাবে: কেয়া পায়েল

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছিল। ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দেওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন, হয়তো গোপনে বিয়ে করেছেন তারা। তবে সেই কৌতূহলের অবসান ঘটতে যাচ্ছে শিগগিরই। বাস্তবে নয়, পর্দায় ‘হ্যাপিলি ম্যারিড’ হচ্ছেন এই দুই তারকা।


ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অধীনে নির্মিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ আগামী ৭ অক্টোবর রাত ১২টায় (৮ অক্টোবর) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল এই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফের শুরু হয়েছে আলোচনা।

দর্শকদের অনেকেই কনটেন্টটি দেখার আগ্রহ প্রকাশ করছেন। পাশাপাশি কেয়া পায়েলের কাছে বাস্তব জীবনে তিনি কবে ‘হ্যাপিলি ম্যারিড’ হচ্ছেন—এমন প্রশ্নও করছেন ভক্তরা।

ভক্তদের এই কৌতূহলকে ইতিবাচকভাবেই দেখছেন কেয়া পায়েল। নিজের বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাস করি। যখন ভাগ্যে লেখা থাকবে, তখনই হবে এবং সবাই জানতে পারবেন। তবে আমার কেন যেন মনে হয়, বিয়েটা আমার হুট করেই হয়ে যাবে।’

আপাতত ব্যক্তিগত জীবন নয়, কাজেই মনোযোগ দিতে চান কেয়া পায়েল। নাটক, এন্ডোর্সমেন্ট ও ফ্যাশন রানওয়ের ব্যস্ততা শেষে অক্টোবরের প্রথম দিকেই দেশের বাইরে যাবেন তিনি। সব কাজ শেষ করে অক্টোবরের শেষ দিকে দেশে ফিরবেন।

প্রথমবার ওয়েব ফিল্মে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘কাজটি করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। পরিচালক জাহিদ প্রীতম বেশ বিনয়ী এবং পুরো টিমটাই খুব সহযোগিতাপূর্ণ ছিল।’

সহশিল্পী আরিফিন শুভর কাজেরও প্রশংসা করেছেন কেয়া পায়েল। তিনি বলেন, ‘একজন নায়কের মধ্যে যেসব গুণাবলি ও ব্যক্তিত্ব থাকা উচিত, তার সবই রয়েছে শুভ ভাইয়ের মধ্যে। তিনি যেমন আন্তরিক ও প্রফেশনাল, তেমনই শুটিং সেটে ভীষণ সহযোগিতাপূর্ণ। শুরুতে কিছুটা চিন্তায় থাকলেও কাজ করতে গিয়ে দারুণ লেগেছে।’

দর্শকদের উদ্দেশে কেয়া পায়েল বলেন, ‘৮ অক্টোবর ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পাচ্ছে। প্রথম ওয়েব ফিল্ম আর গল্পটাও চমৎকার—সব মিলিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। এবার দর্শকরা একদম ভিন্নধর্মী এক পায়েলকে দেখতে পাবেন। আশা করি কাজটি সবার ভালো লাগবে।’


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত