মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

রাজশাহীতে ২৪ ঘন্টায় বিভিন্ন মামলায় গ্রেফতার ১৪৩


সকালের বাংলাদেশ
সকালের বাংলাদেশ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে ২৪ ঘন্টায় বিভিন্ন মামলায় গ্রেফতার ১৪৩

রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় ১৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছেন ৩৩ জন। একই সময়ে বিভিন্ন অপরাধে ৬৬টি মামলা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী রেঞ্জ পুলিশের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জ এলাকায় একটি হত্যা, তিনটি চুরি এবং অন্যান্য অপরাধে ৬২টি মামলা হয়েছে। এ সময়ে অপমৃত্যুর ঘটনা ঘটেছে ১১টি।

গ্রেফতারদের মধ্যে পরোয়ানামূলে ৩৯ জন, সাজাপ্রাপ্ত ৮ জন, তদন্তাধীন মামলায় ৮৯ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ৭ জন রয়েছেন।

এদিকে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ১১৯ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ২৬ দশমিক ৫ লিটার চোলাইমদ, ৩ কেজি ৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৯৮০ পিস ট্যাপেন্টাডল, ৪৪ বোতল ফায়ারজিল ও ৩৪ বোতল উইনসেরেক্স উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতার ও মাদক উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে রাজশাহী রেঞ্জ পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি মাসে রেঞ্জ এলাকায় সেবাগ্রহীতার সংখ্যা ২৫ হাজার ২৯১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সেবা নিয়েছেন ৮৫৭ জন।

রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বিষয় : গ্রেপ্তার রাজশাহী পুলিশ

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


রাজশাহীতে ২৪ ঘন্টায় বিভিন্ন মামলায় গ্রেফতার ১৪৩

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় ১৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছেন ৩৩ জন। একই সময়ে বিভিন্ন অপরাধে ৬৬টি মামলা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী রেঞ্জ পুলিশের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জ এলাকায় একটি হত্যা, তিনটি চুরি এবং অন্যান্য অপরাধে ৬২টি মামলা হয়েছে। এ সময়ে অপমৃত্যুর ঘটনা ঘটেছে ১১টি।

গ্রেফতারদের মধ্যে পরোয়ানামূলে ৩৯ জন, সাজাপ্রাপ্ত ৮ জন, তদন্তাধীন মামলায় ৮৯ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ৭ জন রয়েছেন।

এদিকে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ১১৯ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ২৬ দশমিক ৫ লিটার চোলাইমদ, ৩ কেজি ৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৯৮০ পিস ট্যাপেন্টাডল, ৪৪ বোতল ফায়ারজিল ও ৩৪ বোতল উইনসেরেক্স উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতার ও মাদক উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে রাজশাহী রেঞ্জ পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি মাসে রেঞ্জ এলাকায় সেবাগ্রহীতার সংখ্যা ২৫ হাজার ২৯১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সেবা নিয়েছেন ৮৫৭ জন।

রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত