সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

হঠাৎ বিয়ের সাজে সাদিয়া জাহান প্রভা, ছবি প্রকাশ করলেন নিজেই


বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

হঠাৎ বিয়ের সাজে সাদিয়া জাহান প্রভা, ছবি প্রকাশ করলেন নিজেই

অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই দেখা মেলে এই অভিনেত্রীর। নানা ধরনের ছবি ও পোস্ট দিয়ে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের তিনটি ছবি প্রকাশ করেন প্রভা। সেখানে তাকে বধূর সাজে দেখা যায়। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি ও হাতে শাঁখা-পলা পরে সনাতন ধর্মীয় রীতিতে বিয়ের সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী।

বাড়ির উঠানে সাজানো হয়েছে বিয়ের আসর। ওপরে রঙিন কাগজের সাজসজ্জার পাশাপাশি রয়েছে কলাগাছ। বিয়ের আনুষ্ঠানিকতার প্রয়োজনীয় বিভিন্ন উপকরণও দেখা গেছে সেখানে।

হঠাৎ এমন সাজে কেন প্রভা- এ নিয়ে অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ছবির ক্যাপশনে অবশ্য এর কিছুটা উত্তর দিয়েছেন তিনি।

প্রভা লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’

অভিনেত্রীর এই বক্তব্য থেকে ধারণা করা যায়, কোনো চরিত্রের প্রয়োজনে বধূর সাজ নিয়েছেন তিনি। তবে ঠিক কোন কাজের শুটিংয়ে এমন সাজ, তা এখনো জানাননি প্রভা।

এদিকে সম্প্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমায়ও অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

বিষয় : সাদিয়া জাহান প্রভা

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


হঠাৎ বিয়ের সাজে সাদিয়া জাহান প্রভা, ছবি প্রকাশ করলেন নিজেই

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই দেখা মেলে এই অভিনেত্রীর। নানা ধরনের ছবি ও পোস্ট দিয়ে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের তিনটি ছবি প্রকাশ করেন প্রভা। সেখানে তাকে বধূর সাজে দেখা যায়। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি ও হাতে শাঁখা-পলা পরে সনাতন ধর্মীয় রীতিতে বিয়ের সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী।

বাড়ির উঠানে সাজানো হয়েছে বিয়ের আসর। ওপরে রঙিন কাগজের সাজসজ্জার পাশাপাশি রয়েছে কলাগাছ। বিয়ের আনুষ্ঠানিকতার প্রয়োজনীয় বিভিন্ন উপকরণও দেখা গেছে সেখানে।

হঠাৎ এমন সাজে কেন প্রভা- এ নিয়ে অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ছবির ক্যাপশনে অবশ্য এর কিছুটা উত্তর দিয়েছেন তিনি।

প্রভা লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’

অভিনেত্রীর এই বক্তব্য থেকে ধারণা করা যায়, কোনো চরিত্রের প্রয়োজনে বধূর সাজ নিয়েছেন তিনি। তবে ঠিক কোন কাজের শুটিংয়ে এমন সাজ, তা এখনো জানাননি প্রভা।

এদিকে সম্প্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমায়ও অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত