সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

সজল নূরের বাহুডোরে ভাবনা, ভালোবাসার ইমোজিতে কী ইঙ্গিত দিলেন অভিনেত্রী?


বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

সজল নূরের বাহুডোরে ভাবনা, ভালোবাসার ইমোজিতে কী ইঙ্গিত দিলেন অভিনেত্রী?

অভিনেতা সজল নূরের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবিগুলো প্রকাশের পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি দুটি প্রকাশ করেন ভাবনা।

ছবিতে দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে আছেন ভাবনা ও সজল নূর। একটি ছবিতে সজলকে ভাবনার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্য ছবিতে সজল নূর ভাবনাকে জড়িয়ে ধরে আছেন। দুজনের মুখেই ছিল হাসির ছাপ।

ছবিতে দুজনকেই হালকা নীল পোশাকে দেখা গেছে। খোলা বারান্দায় তোলা ছবিগুলোতে তাদের বেশ স্বচ্ছন্দ ও ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা যায়।
ছবিগুলোর সঙ্গে কোনো বিস্তারিত বক্তব্য না লিখে ক্যাপশনে ভাবনা দিয়েছেন তিনটি ইমোজি—❤️????‍⬛????।

হৃদয়ের ইমোজি ও ছবিতে দুজনের ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।

তবে ছবিগুলো প্রকাশের মাধ্যমে ভাবনা ও সজল নূরের সম্পর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কি না, তা স্পষ্ট নয়। মুহূর্তের ছবিগুলোই আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

বিষয় : সজল নূর আশনা হাবিব ভাবনা ভালোবাসার ইঙ্গিত

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


সজল নূরের বাহুডোরে ভাবনা, ভালোবাসার ইমোজিতে কী ইঙ্গিত দিলেন অভিনেত্রী?

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অভিনেতা সজল নূরের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবিগুলো প্রকাশের পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি দুটি প্রকাশ করেন ভাবনা।

ছবিতে দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে আছেন ভাবনা ও সজল নূর। একটি ছবিতে সজলকে ভাবনার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্য ছবিতে সজল নূর ভাবনাকে জড়িয়ে ধরে আছেন। দুজনের মুখেই ছিল হাসির ছাপ।

ছবিতে দুজনকেই হালকা নীল পোশাকে দেখা গেছে। খোলা বারান্দায় তোলা ছবিগুলোতে তাদের বেশ স্বচ্ছন্দ ও ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা যায়।
ছবিগুলোর সঙ্গে কোনো বিস্তারিত বক্তব্য না লিখে ক্যাপশনে ভাবনা দিয়েছেন তিনটি ইমোজি—❤️????‍⬛????।

হৃদয়ের ইমোজি ও ছবিতে দুজনের ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।

তবে ছবিগুলো প্রকাশের মাধ্যমে ভাবনা ও সজল নূরের সম্পর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কি না, তা স্পষ্ট নয়। মুহূর্তের ছবিগুলোই আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত