অভিনেত্রী হিসেবে স্বাগতাকে সবাই চেনেন। অভিনয়ের পাশাপাশি মডেলিং, উপস্থাপনা ও গানেও যুক্ত তিনি। দীর্ঘ অভিনয়জীবনে দেশের অনেক গুণী শিল্পীর সঙ্গে কাজ করেছেন। এর মধ্যে নায়ক মান্নার বিপরীতে অভিনয়ের অভিজ্ঞতা তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায়।
‘শত্রু শত্রু খেলা’ সিনেমায় মান্নার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন স্বাগতা। সিনেমাটি মুক্তির পর প্রশংসাও পেয়েছিলেন তিনি। সেই সময়ের স্মৃতি মনে করে স্বাগতা বলেন, ‘মান্না ভাইয়ের সঙ্গে অভিনয় করে সবার প্রশংসা পেয়েছিলাম।’
স্বাগতার অভিনয়জীবনের শুরু অবশ্য আরও আগে। মাত্র সাড়ে তিন থেকে সাত বছর বয়সের মধ্যে শিশুশিল্পী হিসেবে চারটি সিনেমায় অভিনয় করেন তিনি। তার প্রথম সিনেমা ছিল ‘লিনজা’। এরপর ‘সতীপুত্র আবদুল্লাহ’, ‘সম্মান’ ও ‘টপ মাস্তান’ সিনেমায় অভিনয় করেন।
শৈশবে মা-বাবার কারণেই সিনেমায় অভিনয়ে আসেন বলে জানান স্বাগতা। ছোটবেলায় তরঙ্গ ললিতকলা একাডেমিতে অভিনয়ের প্রশিক্ষণও নেন তিনি। তবে তার প্রথম ভালোবাসা ছিল গান। বাবা প্রয়াত খোদা বক্স সানুর কাছেই গানের হাতেখড়ি তার। পরে অনীল কুমার সাহার কাছে ক্ল্যাসিক্যাল সংগীত শেখেন।
অভিনয়জীবনে বড় পরিবর্তন আসে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের হাত ধরে। তার প্রস্তাবে ‘এক জনমে’ ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে নতুনভাবে অভিনয়ের যাত্রা শুরু হয় স্বাগতার। এরপর ধীরে ধীরে নাটক ও সিনেমায় নিজের জায়গা তৈরি করেন তিনি।
স্বাগতার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘দেয়ালের দেশ’। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘মানুষের বাগান’।
বিষয় : স্বাগতা নায়ক মান্না বিনোদন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

কোন মন্তব্য নেই।