মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

‘স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন’


সকালের বাংলাদেশ
সকালের বাংলাদেশ
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

‘স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন’

অভিনেতা ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ও সমালোচনা চলছে। এবার এসব অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওমর সানী। তার দাবি, পরিবারকে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে কিছু ব্যক্তি ও পেজ নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, ছেলে ফারদিন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে মাকে বাসা থেকে বের করে দিয়েছেন। তবে এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ওমর সানী। তিনি জানান, ফারদিন বর্তমানে দুবাইয়ে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে রয়েছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তিও নেই বলে দাবি করেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বিএফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওমর সানী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে পরিবারকে নিয়ে করা মিথ্যা পোস্ট সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসব প্রচারণার কারণে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলেও জানান তিনি।

স্ত্রী মৌসুমীর ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন। তাই ভিন্ন দেশে অবস্থান করাকে কেন্দ্র করে তাদের সম্পর্ক নিয়ে ভিত্তিহীন গল্প ছড়ানোর কোনো যৌক্তিকতা নেই।

বিষয় : বিনোদন

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


‘স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন’

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

অভিনেতা ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ও সমালোচনা চলছে। এবার এসব অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওমর সানী। তার দাবি, পরিবারকে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে কিছু ব্যক্তি ও পেজ নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, ছেলে ফারদিন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে মাকে বাসা থেকে বের করে দিয়েছেন। তবে এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ওমর সানী। তিনি জানান, ফারদিন বর্তমানে দুবাইয়ে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে রয়েছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তিও নেই বলে দাবি করেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বিএফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওমর সানী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে পরিবারকে নিয়ে করা মিথ্যা পোস্ট সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসব প্রচারণার কারণে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলেও জানান তিনি।

স্ত্রী মৌসুমীর ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন। তাই ভিন্ন দেশে অবস্থান করাকে কেন্দ্র করে তাদের সম্পর্ক নিয়ে ভিত্তিহীন গল্প ছড়ানোর কোনো যৌক্তিকতা নেই।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত