মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

আমার তৃতীয় কেমোথেরাপি শেষ, সময়য়টা খারাপ যাচ্ছে: সামিয়া আফরিন


প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

আমার তৃতীয় কেমোথেরাপি শেষ, সময়য়টা খারাপ যাচ্ছে: সামিয়া আফরিন

ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছেন মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন। চিকিৎসার অংশ হিসেবে এবার তার তৃতীয় কেমোথেরাপি শেষ হয়েছে। শনিবার রাতে হাসপাতালের শয্যা থেকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।

একই সঙ্গে আগামী কয়েকটি দিন কঠিন হতে পারে জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই উপস্থাপিকা।

 হাসপাতালের শয্যা থেকে তোলা একটি ছবি পোস্ট করে সামিয়া লিখেছেন, ‘আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা, আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।’

অক্টোবর ক্যানসার সচেতনতার মাস। বিষয়টি উল্লেখ করে সামিয়া ভক্তদেরও নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘নিজের শরীরের প্রতি সচেতন হোন। অস্বাভাবিক কোনো পরিবর্তন অবহেলা করবেন না; সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত চেক-আপ করুন। কারণ প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।’

 নিজের যত্ন নেওয়া ও সচেতন থাকাকেই নিজের প্রতি আসল ভালোবাসা বলে উল্লেখ করেন সামিয়া। তার এই পোস্টের পর ভক্ত ও শোবিজ অঙ্গনের অনেকেই সাহস জুগিয়েছেন।

মন্তব্যের ঘরে মৌসুমী নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি, ফাহমিদা নবীসহ অনেকে সামিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও ভালোবাসার বার্তা দিয়েছেন।

প্রায় পাঁচ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন সামিয়া আফরিন। ২০২২ সালের এপ্রিলে তার কোলন ক্যানসার শনাক্ত হয়। পরে সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে স্বাভাবিক জীবনে ফেরেন তিনি। তবে চলতি বছরে নতুন করে তাঁর শরীরে ডিম্বাশয়ের (ওভারিয়ান) ক্যানসার শনাক্ত হয়। সম্প্রতি অস্ত্রোপচারের পর বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন সামিয়া।

এর আগে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ায় মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই সময়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথাও জানিয়েছিলেন সামিয়া।

বিষয় : সামিয়া

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


আমার তৃতীয় কেমোথেরাপি শেষ, সময়য়টা খারাপ যাচ্ছে: সামিয়া আফরিন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছেন মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন। চিকিৎসার অংশ হিসেবে এবার তার তৃতীয় কেমোথেরাপি শেষ হয়েছে। শনিবার রাতে হাসপাতালের শয্যা থেকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।

একই সঙ্গে আগামী কয়েকটি দিন কঠিন হতে পারে জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই উপস্থাপিকা।

 হাসপাতালের শয্যা থেকে তোলা একটি ছবি পোস্ট করে সামিয়া লিখেছেন, ‘আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা, আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।’

অক্টোবর ক্যানসার সচেতনতার মাস। বিষয়টি উল্লেখ করে সামিয়া ভক্তদেরও নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘নিজের শরীরের প্রতি সচেতন হোন। অস্বাভাবিক কোনো পরিবর্তন অবহেলা করবেন না; সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত চেক-আপ করুন। কারণ প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।’

 নিজের যত্ন নেওয়া ও সচেতন থাকাকেই নিজের প্রতি আসল ভালোবাসা বলে উল্লেখ করেন সামিয়া। তার এই পোস্টের পর ভক্ত ও শোবিজ অঙ্গনের অনেকেই সাহস জুগিয়েছেন।

মন্তব্যের ঘরে মৌসুমী নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি, ফাহমিদা নবীসহ অনেকে সামিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও ভালোবাসার বার্তা দিয়েছেন।

প্রায় পাঁচ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন সামিয়া আফরিন। ২০২২ সালের এপ্রিলে তার কোলন ক্যানসার শনাক্ত হয়। পরে সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে স্বাভাবিক জীবনে ফেরেন তিনি। তবে চলতি বছরে নতুন করে তাঁর শরীরে ডিম্বাশয়ের (ওভারিয়ান) ক্যানসার শনাক্ত হয়। সম্প্রতি অস্ত্রোপচারের পর বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন সামিয়া।

এর আগে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ায় মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই সময়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথাও জানিয়েছিলেন সামিয়া।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত