মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে: সাদিয়া জাহান প্রভা


বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে: সাদিয়া জাহান প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে কালেভদ্রে পর্দায় দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন এই অভিনেত্রী। সম্প্রতি এক পডকাস্টে নিজের বেড়ে ওঠা, ব্যক্তিগত পছন্দ ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন প্রভা। সেখানেই একসময় নিজের পছন্দের বিষয়েও কথা বলেন তিনি।


নিজের পছন্দের কথা বলতে গিয়ে প্রভা বলেন, ‘আমার সবসময় গরিব ছেলে পছন্দ ছিল একসময়। আমাকে অভাবের কথা বললে—যেমন, না খেয়ে ছিলাম, কষ্টে বড় হয়েছি, বাবা-ভাই-বোনদের এভাবে মানুষ করেছি—এসব শুনলে গলে যেতাম।’

নিজের বেড়ে ওঠার সময়ের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, একটা সময় তিনি ঠিকমতো কথা বলতে পারতেন না। প্রভার ভাষায়, ‘আমি বেশ আহ্লাদী ছিলাম। এরকম একটা সময় ছিল, প্রপারলি কথা বলতে পারতাম না।’

শৈশব ও কৈশোরের সেই সময়ের স্মৃতিচারণ করে প্রভা আরও বলেন, ‘এত কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত। প্রত্যেকটি জায়গায় আমাদের আত্মীয় থেকে শুরু করে, আমার বাবা-মা একটা সময় গিয়ে আমি যখন বড় হচ্ছি, আমার বন্ধুদের বাবা-মা অবধি আদর করত। সেজন্য আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে, স্পষ্ট কথা বলতে শিখেছি অভিনয় করতে এসে।’

এদিকে অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে প্রভার। সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরও একটি সিনেমা রয়েছে প্রভার হাতে। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

বিষয় : সাদিয়া জাহান প্রভা

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে: সাদিয়া জাহান প্রভা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে কালেভদ্রে পর্দায় দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন এই অভিনেত্রী। সম্প্রতি এক পডকাস্টে নিজের বেড়ে ওঠা, ব্যক্তিগত পছন্দ ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন প্রভা। সেখানেই একসময় নিজের পছন্দের বিষয়েও কথা বলেন তিনি।


নিজের পছন্দের কথা বলতে গিয়ে প্রভা বলেন, ‘আমার সবসময় গরিব ছেলে পছন্দ ছিল একসময়। আমাকে অভাবের কথা বললে—যেমন, না খেয়ে ছিলাম, কষ্টে বড় হয়েছি, বাবা-ভাই-বোনদের এভাবে মানুষ করেছি—এসব শুনলে গলে যেতাম।’

নিজের বেড়ে ওঠার সময়ের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, একটা সময় তিনি ঠিকমতো কথা বলতে পারতেন না। প্রভার ভাষায়, ‘আমি বেশ আহ্লাদী ছিলাম। এরকম একটা সময় ছিল, প্রপারলি কথা বলতে পারতাম না।’

শৈশব ও কৈশোরের সেই সময়ের স্মৃতিচারণ করে প্রভা আরও বলেন, ‘এত কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত। প্রত্যেকটি জায়গায় আমাদের আত্মীয় থেকে শুরু করে, আমার বাবা-মা একটা সময় গিয়ে আমি যখন বড় হচ্ছি, আমার বন্ধুদের বাবা-মা অবধি আদর করত। সেজন্য আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে, স্পষ্ট কথা বলতে শিখেছি অভিনয় করতে এসে।’

এদিকে অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে প্রভার। সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরও একটি সিনেমা রয়েছে প্রভার হাতে। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।


Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত