আশির দশকের পরিচিত কবি ও ছোট পর্দার গুণী অভিনেতা রিফাত চৌধুরী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। পা ও কোমরের তীব্র সমস্যায় ভুগতে থাকা এই প্রবীণ শিল্পী গত ১৪ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালের মেঝেতে অবহেলায় দিন কাটানো এই অভিনেতার দুর্দশার কথা গণমাধ্যমে উঠে আসার পর, তাকে একটি কেবিনে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসার বিপুল ব্যয় মেটাতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েন তিনি। এ সময় সমাজের বিত্তবান ও সহকর্মীদের প্রতি সহযোগিতার আকুল আহ্বান জানান রিফাত চৌধুরী।
তার এই দুর্দিনে শোবিজের অনেক সহকর্মী পাশে এসে দাঁড়িয়েছেন। প্রবীণ এই অভিনেতার কষ্টের খবর জানতে পেরে জায়েদ খান যুক্তরাষ্ট্রে বসেই রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান পাঠিয়েছেন বলে গত বৃহস্পতিবার থেকে গণমাধ্যমে শিরোনাম হয়েছে।
তবে জায়েদ খানের কোনো সহায়তা পাননি বলে নিশ্চিত করেছেন রিফাত চৌধুরী।
জায়েদ খানকে প্রতারক উল্লেখ করে তিনি বলেন, জায়েদ খান অসম্ভব প্রতারক ও বাজে একটা লোক। আমাকে যে অর্থ দিয়ে সহযোগিতা করার কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি আমার পাশে আছেন বলেছেন- তিনি তো আমেরিকা আর আমি বাংলাদেশে। অনেক দূর। পাশে থাকার কথা বলতে তিনি কি বুঝিয়েছেন? কাকে সে সহযোগিতা করেছে? আমি কোনো সহযোগিতা পাইনি।
এর আগে রিফাতের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন জায়েদ খান। তার ভাষ্য, রিফাত তাদের সিনিয়র শিল্পী। বিপদের সময়ে তার পাশে দাঁড়ানো সহকর্মীদের দায়িত্ব। নিজের সামর্থ্য অনুযায়ী রিফাতের চিকিৎসায় সহায়তা করার চেষ্টা করেছেন বলেও দাবি করেন তিনি।
বিষয় : রিফাত চৌধুরী জায়েদ খান

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

কোন মন্তব্য নেই।