মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ: অর্চিতা স্পর্শিয়া

দেড় দশকের অভিনয়জীবনে নাটক, টেলিছবি, ওয়েব সিরিজ ও সিনেমায় নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। ভিন্নধর্মী গল্প ও চরিত্রে কাজের মধ্য দিয়ে নিজের অভিনয়জগতে পথচলা এগিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি জোবায়ের আবীর পিয়ালের নির্মাণে ‘লালপরী’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। বাস্তবতা, মতিভ্রম ও অতিপ্রাকৃত গল্পের মিশেলে নির্মিত নাটকটিতে নতুন অবয়বে দেখা গেছে তাকে।

‘লালপরী’তে অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, বহমান সময়ে সমাজের নানা ঘটনা থেকে গল্প ও চরিত্র তৈরি হয়। সেসব গল্পকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তোলার চ্যালেঞ্জ নিতে তিনি সবসময় প্রস্তুত।

অভিনয়জগতে নিজের দীর্ঘ পথচলা প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘বিজ্ঞাপনের সূত্র ধরে অভিনয় জগতে পা রেখেছিলাম। তখনও জানা ছিল না, অভিনয় জগতের সফরটা কতটা দীর্ঘ হবে। সুযোগ এসেছে নাটক, সিনেমা সব মাধ্যমে কাজ করার। তা করতে গিয়ে কখন যে দেড় দশক পথ পাড়ি দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা বড় চ্যালেঞ্জ। যে টিকে থাকতে পারে, সেই জয়ী। আমি যে এখনও টিকে আছি, সেটিই আমার কাছে বড় সাফল্য।’

বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা স্পর্শিয়া পরে নাটক ও টেলিছবির পাশাপাশি ‘কাঠবিড়ালি’, ‘নবাব এলএলবি’, ‘এখানে নোঙর’ ও ‘ছক’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। ভিন্নধর্মী গল্প ও চরিত্র বেছে নিয়ে কাজ করাই তার অভিনয়জীবনের অন্যতম বৈশিষ্ট্য।

আপনার মতামত লিখুন

কোন মন্তব্য নেই।

মতামত দিন
Sokaler Bangladesh

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ: অর্চিতা স্পর্শিয়া

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেড় দশকের অভিনয়জীবনে নাটক, টেলিছবি, ওয়েব সিরিজ ও সিনেমায় নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। ভিন্নধর্মী গল্প ও চরিত্রে কাজের মধ্য দিয়ে নিজের অভিনয়জগতে পথচলা এগিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি জোবায়ের আবীর পিয়ালের নির্মাণে ‘লালপরী’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। বাস্তবতা, মতিভ্রম ও অতিপ্রাকৃত গল্পের মিশেলে নির্মিত নাটকটিতে নতুন অবয়বে দেখা গেছে তাকে।

‘লালপরী’তে অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, বহমান সময়ে সমাজের নানা ঘটনা থেকে গল্প ও চরিত্র তৈরি হয়। সেসব গল্পকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তোলার চ্যালেঞ্জ নিতে তিনি সবসময় প্রস্তুত।

অভিনয়জগতে নিজের দীর্ঘ পথচলা প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘বিজ্ঞাপনের সূত্র ধরে অভিনয় জগতে পা রেখেছিলাম। তখনও জানা ছিল না, অভিনয় জগতের সফরটা কতটা দীর্ঘ হবে। সুযোগ এসেছে নাটক, সিনেমা সব মাধ্যমে কাজ করার। তা করতে গিয়ে কখন যে দেড় দশক পথ পাড়ি দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা বড় চ্যালেঞ্জ। যে টিকে থাকতে পারে, সেই জয়ী। আমি যে এখনও টিকে আছি, সেটিই আমার কাছে বড় সাফল্য।’

বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা স্পর্শিয়া পরে নাটক ও টেলিছবির পাশাপাশি ‘কাঠবিড়ালি’, ‘নবাব এলএলবি’, ‘এখানে নোঙর’ ও ‘ছক’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। ভিন্নধর্মী গল্প ও চরিত্র বেছে নিয়ে কাজ করাই তার অভিনয়জীবনের অন্যতম বৈশিষ্ট্য।

Sokaler Bangladesh

সম্পাদক ও প্রকাশক- রবিউল ইসলাম
কপিরাইট © ২০২৬ Sokaler Bangladesh । সর্বস্বত্ব সংরক্ষিত