সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না: শামা ওবায়েদ

পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি এলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের যোগদান ও সৌদি আরবে সেনা পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো ওই জোটে যোগ দেয়নি। তাই এ মুহূর্তে সেনা পাঠানোর প্রশ্ন নেই। তবে সৌদি আরবের প্রতি সংহতি জানিয়ে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।তিনি জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্সের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ চিঠি পাঠানো হয়েছে। এদিকে সৌদির তেল শোধনাগারে হামলার ঘটনায় দেশের জ্বালানি সরবরাহ নিয়ে বড় কোনো শঙ্কা দেখছে না সরকার।রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু ও আহতদের ঘটনায় শোক প্রকাশ করে সংঘাতের অবসান কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না: শামা ওবায়েদ