সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি খাদে, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) ও গাড়িচালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। আহত দুই আসামি হলেন মাদক মামলায় রিমান্ডে থাকা মহন মিয়া (৪৫) এবং পারিবারিক মামলার আসামি রুজিনা বেগম (৩৫)। তাঁদের দুজনের বাড়ি বিজয়নগর উপজেলায়।অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, দুপুরে বিজয়নগর থানা থেকে দুই আসামিকে নিয়ে পুলিশের গাড়িটি ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাচ্ছিল। পথে মনিপুর এলাকায় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে যায়।পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি খাদে, আহত ৫