বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন চমক। তৃণমূল কংগ্রেস ছেড়ে এবার বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার সকালে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পরই নিজের ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনের উপনির্বাচনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে বিধানসভায় যান তিনি।এর আগে রোববার রাজ্যসভার উপনির্বাচনে কোয়েল মল্লিককে প্রার্থী করার ঘোষণা দেয় বিজেপি। আগামী ১৬ অক্টোবর পশ্চিমবঙ্গের ওই রাজ্যসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।অবশ্য বিজেপিতে কোয়েলের যোগদান একেবারে আকস্মিক নয়। গত ১৬ জুলাই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন তিনি। পদত্যাগের পর দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন কোয়েল। এরপর থেকেই তার বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম ঘোষণা করেছিল। মার্চে নির্বাচনের পর ৬ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি। তবে কোনো অধিবেশনে অংশ নেওয়ার আগেই ১৬ জুলাই সাংসদ পদ থেকে পদত্যাগ করেন।এবার সেই ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনেই বিজেপির প্রার্থী হলেন কোয়েল। অর্থাৎ তৃণমূলের প্রার্থী হিসেবে যে আসনে নির্বাচিত হয়ে রাজ্যসভায় গিয়েছিলেন, দল বদলের পর সেই আসনেই বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।এর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইককেও রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করেছিল বিজেপি। কোয়েল মল্লিকের ক্ষেত্রেও সেই একই কৌশলের পুনরাবৃত্তি দেখা গেল।সোমবার বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যসভা উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে বিধানসভায় যান কোয়েল মল্লিক।