ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
ফেসবুক পেইজের লাইক বা ফলোয়ার বাড়াতে সরাসরি বিজ্ঞাপন দেওয়ার সুবিধা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহ থেকে অনেক ব্যবহারকারীর বিজ্ঞাপন ব্যবস্থাপনায় ‘পেইজ লাইক’ টার্গেট দেখা গেলেও সেটি নির্বাচন করে বিজ্ঞাপন চালানো যাচ্ছে না।এর পরিবর্তে স্বয়ংক্রিয়ভাবে ‘Maximize number of Facebook Page visits’ পারফরম্যান্স গোল নির্বাচন করা হচ্ছে। অর্থাৎ, সরাসরি পেইজে লাইক নেওয়ার পরিবর্তে বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীদের পেইজে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।বিজ্ঞাপন তৈরির সময় সংশ্লিষ্ট অংশে এখন স্পষ্টভাবে বলা হচ্ছে, ‘Page likes performance goal is no longer available’। একই সঙ্গে পেইজের লাইক বা ফলোয়ার বাড়াতে ‘Maximize number of Facebook Page visits’ পারফরম্যান্স গোল ব্যবহারের কথা উল্লেখ করা হচ্ছে।আগে ফেসবুকের বিজ্ঞাপন ব্যবস্থাপনায় নতুন বিজ্ঞাপন তৈরির সময় পেইজের লাইক বাড়ানোর জন্য নির্দিষ্ট লক্ষ্য বেছে নেওয়ার সুযোগ ছিল। নতুন পদ্ধতিতে বিজ্ঞাপন দেখে ব্যবহারকারী প্রথমে পেইজে প্রবেশ করবেন। এরপর পেইজের বিষয়বস্তু পছন্দ হলে তিনি নিজেই সেটি লাইক বা ফলো করতে পারবেন।তবে এই সুবিধা সবার জন্য স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে কি না, সে বিষয়ে ফেসবুক বা এর মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। ফলে এটি স্থায়ী পরিবর্তন, ধাপে ধাপে নতুন ব্যবস্থা চালু করা নাকি কারিগরি ত্রুটি—তা স্পষ্ট নয়।এ নিয়ে বিভিন্ন দেশের বিজ্ঞাপনদাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের মধ্যেও আলোচনা চলছে। কেউ কেউ জানিয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে ‘Page likes’ টার্গেট আর কাজ করছে না। আবার কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে পুরোনো সুবিধাটি এখনো দেখা যাচ্ছে এবং কাজও করছে। ফলে পরিবর্তনটি সব অ্যাকাউন্টে একই সময়ে কার্যকর হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যাচ্ছে না।ইনস্টাগ্রামেও ব্যবহারকারীকে সরাসরি অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার লক্ষ্য ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। তবে ফেসবুকের এই পরিবর্তনের সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে মেটার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।যদি নতুন পদ্ধতিটি স্থায়ী হয়, তাহলে পেইজের লাইক বা অনুসারী বাড়ানোর কৌশলেও পরিবর্তন আনতে হবে। শুধু বিজ্ঞাপনের মাধ্যমে লাইক নেওয়ার পরিবর্তে পেইজে মানসম্মত ও আকর্ষণীয় বিষয়বস্তু প্রকাশ এবং ব্যবহারকারীদের আগ্রহ বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দিতে হবে।কোনো পোস্টে ভালো সাড়া পাওয়া গেলে ওই পোস্টে প্রতিক্রিয়া জানানো ব্যবহারকারীদের পেইজ অনুসরণের আমন্ত্রণ পাঠানো যেতে পারে। পাশাপাশি সম্ভাব্য গ্রাহকের তথ্য সংগ্রহ, ওয়েবসাইটে দর্শক আনা বা সরাসরি বিক্রি বাড়ানোর লক্ষ্যেও বিজ্ঞাপন চালানো সম্ভব।সব মিলিয়ে, ফেসবুকের বিজ্ঞাপন ব্যবস্থাপনায় ‘Page likes’ লক্ষ্যটি স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। আপাতত বিভিন্ন অ্যাকাউন্টে পুরোনো লক্ষ্যটি অকার্যকর হয়ে ‘Maximize number of Facebook Page visits’ লক্ষ্য দেখা যাচ্ছে।