সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, অভিযোগ জানালেই মিলবে দ্রুত সমাধান

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে বিশেষ সেল গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ নামে গঠিত এই ইউনিটের মাধ্যমে প্রবাসীরা সহজে ও দ্রুত তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের সমাধান পেতে পারবেন।মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা তাদের সমস্যা বা অভিযোগ সরাসরি minister.expat@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে পারবেন।

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, অভিযোগ জানালেই মিলবে দ্রুত সমাধান