সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Sokaler Bangladesh

আদালতে হাজিরা শেষে পালাল মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা

আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরত নেওয়ার পথে প্রিজনভ্যান থেকে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজা নামে এক আসামি পালিয়ে গেছে।রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, সকাল ৬টা ৫০ মিনিটে ওই আসামিকে কোর্ট পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে কারাগারে ফেরত নেওয়ার পথে প্রিজনভ্যান থেকে পালিয়ে যায় পিচ্চি রাজা।তিনি বলেন, ফেরার পথে নাওজোর হাইওয়ে থানার কাছাকাছি কোনো একটি স্থানে টয়লেটে যাওয়ার কথা বলে আসামিকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। পরে সেখান থেকে সে পালিয়ে যায় বলে পুলিশ সদস্যদের কাছ থেকে জানতে পারে কারাগার কর্তৃপক্ষ।সিনিয়র জেল সুপার আরও বলেন, আসামি কারাগার কর্তৃপক্ষের হেফাজত থেকে বের হওয়ার পর ঘটনাটি ঘটেছে। ফলে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কারাগার কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।এর আগে চলতি বছরের ১৯ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করে পুলিশ।এছাড়া ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছিল। ওই সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধারের তথ্য জানিয়েছিল পুলিশ।

আদালতে হাজিরা শেষে পালাল মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা